• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

বিএনপি নেতার পুরনো ভিডিও ভাইরাল,’বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’

admin by admin
July 5, 2026
in রাজনীতি
0
বিএনপি নেতার পুরনো ভিডিও ভাইরাল,’বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’

RelatedPosts

জাসদের কেন্দ্রীয় অফিসে মবসৃস্টি ও পুলিশের গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণফোরাম

রাজনৈতিক ফায়দা তোলার জন্য তারা ‘লং মার্চ’ করছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী

৯০’র গণঅভ্যুত্থান কিংবদন্তি ছাত্রনেতা শফি আহমেদ এর স্মরণ সভা অনুষ্ঠিত


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ৩২ সেকেন্ডের ওই ভিডিওতে তাকে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি এবং আওয়ামী লীগের সঙ্গে থাকার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে শোনা যায়। তবে ভিডিওটির সত্যতা ও বক্তব্যের প্রেক্ষাপট অস্বীকার করেছেন তিনি।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, জাহাঙ্গীর আলম কয়েকজন অনুসারীর সঙ্গে বসে মোবাইল ফোনে কথা বলছেন। ফোনের অপরপ্রান্তের এক ব্যক্তিকে তিনি বলতে শোনা যায়, ‘বিএনপি ওলারা আমারে ক্ষতি করতাছে। নির্বাচনের পর অগরে (ওদের) মামলা দিয়া দৌড়ামু। আর আওয়ামী লীগ অলাগো (আওয়ামী লীগ ওয়ালাদের) কোলে লইয়া নাচমু, চিন্তা কইরেন না।’

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দায়িত্বশীল পদে থেকে এমন বক্তব্য দলীয় শৃঙ্খলার পরিপন্থি উল্লেখ করে তারা ঘটনাটি তদন্তের মাধ্যমে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম এ ধরনের মন্তব্য করার কথা অস্বীকার করেন।

তিনি বলেন, ‘আমি এ ধরনের কোনো কথা বলিনি। ভাইরাল হওয়া ভিডিওতে আগের বা পরের কোনো বক্তব্য নেই। শুধু দুটি বক্তব্য কেটে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমার ভাগিনা নোবেল মীরের সঙ্গে লেনদেনসংক্রান্ত পারিবারিক বিরোধ রয়েছে। সে-ই উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিওটি ভাইরাল করেছে।’

এ বিষয়ে সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, এমন বক্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং দলীয় শৃঙ্খলার পরিপন্থি। ভিডিওটি নিয়ে জাহাঙ্গীর আলমের কাছে মৌখিকভাবে ব্যাখ্যা চাওয়া হয়েছে। সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে শোকজসহ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আগামী দু-এক দিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

অন্যদিকে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বিষয়টি উপজেলা পর্যায়ের নেতারা দেখছেন। তিনি এখনো পুরো ঘটনা সম্পর্কে বিস্তারিত জানেন না বলে মন্তব্য করেন।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

বিয়েতে নাচলেন আমির-গৌরি

Next Post

আগামী এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল

Next Post
আগামী এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল

আগামী এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.