• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

সাদাপাথরের পর্যটকদের প্রতি নির্দেশনা

admin by admin
June 6, 2026
in সারা বাংলা
0
সাদাপাথরের পর্যটকদের প্রতি নির্দেশনা

RelatedPosts

বেতাগী হাইস্কুল প্রাক্তন ছাএ সমিতি, ঢাকা বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন

রাষ্ট্রীয় মর্যাদায় ভোলায় তোফায়েল আহমেদের দাফন সম্পন্ন

‘খালেদা জিয়াকে যারা বাড়িছাড়া করেছিল, তারাই আজ দেশছাড়া’


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : সিলেটের পর্যটনকেন্দ্র কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথরে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ভোলাগঞ্জ ১০ নম্বর নৌকাঘাট ব্যবহার করার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে কালাইরাগ হয়ে বাংলাদেশ-ভারত সীমান্তঘেঁষা সড়ক পথ দিয়ে সাদাপাথরে যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পাশাপাশি কালাইরাগ এলাকায় কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের বরাতে বৃহস্পতিবার (৪ জুন) একটি সাইনবোর্ড টানিয়ে পর্যটকদের ভোলাগঞ্জ ১০ নম্বর ঘাট ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে।

সাইনবোর্ডে উল্লেখ করা হয়, “সাদাপাথর পর্যটন স্পটে যাতায়াতের জন্য ভোলাগঞ্জ ১০ নম্বর ঘাট ব্যবহার করুন। কালাইরাগ হয়ে বাংলাদেশ-ভারত সীমান্তের মধ্য দিয়ে পর্যটকদের যাতায়াত সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলো। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।”

এদিকে নৌকা ঘাটের ইজারাদাররাও এই ইস্যুতে সংবাদ সম্মেলন করেছেন। ইজারাদারদের পক্ষ থেকে বলা হয়, ১৪৩৩ বাংলা সনের জন্য ইজারার শর্ত অনুযায়ী সাদাপাথর ঘাট সুষ্ঠু, সুন্দর, সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে পরিচালনা করা হচ্ছে। বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসন অবগত রয়েছেন। সম্প্রতি অনেক পর্যটক কালাইরাগ হয়ে ভারত সীমান্তঘেঁষা পথ ব্যবহার করে সাদাপাথরে প্রবেশ করছেন। কিন্তু এ পথটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের ফলে প্রাণহানির আশঙ্কার পাশাপাশি মানবপাচার চক্রের খপ্পরে পড়ার ঝুঁকিও রয়েছে। এ কারণে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কালাইরাগের ওই পথটি বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে।

জীবনের নিরাপত্তার স্বার্থে কোনো বিকল্প বা সীমান্তঘেঁষা পথ ব্যবহার না করে ভোলাগঞ্জ ১০ নম্বর নৌকাঘাট হয়ে সাদাপাথর পর্যটন স্পটে যাতায়াত করতে অনুরোধ করেছেন ইজারাদাররা।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

পিতা-মাতার ভরণপোষণ সন্তানের ধর্মীয় আইনি নৈতিক ও সামাজিক দায়িত্ব

Next Post

‘শুটকি নদী কোনো জলমহাল নয়, এটি একটি জীবন্ত নদী’

Next Post
‘শুটকি নদী কোনো জলমহাল নয়, এটি একটি জীবন্ত নদী’

‘শুটকি নদী কোনো জলমহাল নয়, এটি একটি জীবন্ত নদী’

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.