• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

এক রাতের গল্প নিয়ে ঋতুপর্ণার ‘নেভার মাইন্ড’

admin by admin
June 3, 2026
in Uncategorized
0
এক রাতের গল্প নিয়ে ঋতুপর্ণার ‘নেভার মাইন্ড’

RelatedPosts

রসায়নে নোবেল পেলেন অঁরি কাগান ও কেনসো সোয়াই

আদালতের স্থগিতাদেশের পরও জমি দখলের চেষ্টার অভিযোগ প্রাইম ইসলামী লাইফের

হিরাঝিল হোটেল শ্রমিকদের কাজে পুনর্বহাল ও চুক্তি বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন


রুপসীবাংলা৭১ বিনোদন ডেস্ক : একটি রাত, কিছু অচেনা মানুষ আর অতীতের খোঁজ—এমন গল্প নিয়েই আসছে নতুন সিনেমা ‘নেভার মাইন্ড’। প্রচারঝলক প্রকাশের সঙ্গে রহস্যময় বার্তায় ভক্তদের কৌতূহল আরো বাড়িয়ে দিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এলো ‘নেভার মাইন্ড’ সিনেমার প্রথম প্রচারঝলক। আর সেই সঙ্গে আলোচনায় উঠে এসেছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

সামাজিক মাধ্যমে সিনেমার পোস্টার শেয়ার করে তিনি লিখেছেন, ‘কিছু রাত আসে নিঃশব্দে, আর বদলে দিয়ে যায় সবকিছু। তেমনই এক রাতের গল্প নিয়ে আসছে নেভার মাইন্ড।’ তার এই বার্তাই নতুন করে কৌতূহল তৈরি করেছে দর্শকদের মধ্যে।ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল পরিচালক চৈতি ঘোষালের প্রথম সিনেমায় বিশেষ একটি চরিত্রে দেখা যেতে পারে ঋতুপর্ণাকে। প্রচারঝলক প্রকাশের মধ্য দিয়ে সেই গুঞ্জনই সত্যি হলো।

সিনেমাটির আরেকটি বড় আকর্ষণ চৈতি ঘোষালের ছেলে অমর্ত্য রায়। যদিও অভিনয়ে তিনি নতুন নন, তবে এবারই প্রথম মায়ের পরিচালনায় কাজ করেছেন। এই নতুন যাত্রায় তার অন্যতম সহশিল্পী হয়েছেন ঋতুপর্ণা।
‘নেভার মাইন্ড’-এর গল্প আবর্তিত হয়েছে এক নারীকে ঘিরে, যিনি নিজের অতীতের একটি অধ্যায়ের খোঁজে পৌঁছে যান কলকাতার বিখ্যাত পার্ক স্ট্রিটের একটি বারে। সেখানে পরিচয় হয় এক তরুণ বার-সংগীতশিল্পীর সঙ্গে। এরপর ভিন্ন জীবনবোধ ও পেশার কয়েকজন মানুষের গল্প এক সুতোয় গাঁথা হয়।

নির্মাতাদের দাবি, কলকাতার পরিচিত পার্ক স্ট্রিটকে এ সিনেমায় সম্পূর্ণ নতুন আঙ্গিকে তুলে ধরা হবে। একইসঙ্গে থাকবে একটি মানবিক বার্তাও।সিনেমাটির গল্প লিখেছেন সম্রাট। চিত্রনাট্যে তার সঙ্গে কাজ করেছেন মিতালি ঘোষাল রুদ্র। চিত্রগ্রহণ করেছেন গোপী ভগৎ। আর গান ও আবহসংগীতের দায়িত্বে রয়েছেন জনপ্রিয় রকশিল্পী রূপম ইসলাম।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর

Next Post

খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প

Next Post
খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প

খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.