• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

রাজনীতির আড়ালে এক মানবিক আখ্যান ‘আমরা বিএনপি পরিবার’

admin by admin
June 2, 2026
in রাজনীতি
0
রাজনীতির আড়ালে এক মানবিক আখ্যান ‘আমরা বিএনপি পরিবার’

RelatedPosts

জাসদের কেন্দ্রীয় অফিসে মবসৃস্টি ও পুলিশের গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণফোরাম

রাজনৈতিক ফায়দা তোলার জন্য তারা ‘লং মার্চ’ করছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী

৯০’র গণঅভ্যুত্থান কিংবদন্তি ছাত্রনেতা শফি আহমেদ এর স্মরণ সভা অনুষ্ঠিত


রুপসীবাংলা৭১ বিনোদন ডেস্ক : গত দেড় দশকের বাংলাদেশের রাজনীতির খতিয়ান খুললে ক্ষমতার দ্বন্দ্ব, সংঘাত আর আন্দোলনের চেনা ছবিই ভেসে ওঠে। কিন্তু এ খতিয়ানের উলটো পিঠে জমা হয়েছে এক নির্মম বাস্তবতার গল্প। গুম, খুন, পঙ্গুত্ব আর রাজনৈতিক বৈষম্যের শিকার হাজারো পরিবারের দীর্ঘশ্বাস। কেউ হারিয়েছেন একমাত্র উপার্জনক্ষম অভিভাবককে, কেউবা কোলের সন্তান। ঠিক এ অন্ধকার সময়ে রাজনীতির চিরাচরিত কাঠামোর বাইরে দাঁড়িয়ে এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগের গল্প তৈরি করেছে বিএনপির সামাজিক সহায়তা সেল ‘আমরা বিএনপি পরিবার’।

২০২৪ সালের ২২ মার্চ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় আনুষ্ঠানিকভাবে এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন এবং সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে খুব অল্প সময়ের মধ্যেই এটি একটি দলীয় ফোরাম থেকে দেশের অন্যতম আলোচিত সামাজিক প্লাটফর্মে রূপ নিয়েছে।

সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা ২০২৪ সালে হলেও, এর বীজ রোপিত হয়েছিল আরও অনেক আগে।
দলীয় সূত্রে জানা যায়, ২০০৯ সাল থেকেই লন্ডনে অবস্থানরত তারেক রহমান ব্যক্তিগত উদ্যোগে দেশের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক সহিংসতার শিকার পরিবারগুলোর খোঁজ নিতেন। শুরুতে একটি ছোট টিম নীরবে ঈদের খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া, চিকিৎসার খরচ জোগানো বা সন্তানদের পড়াশোনার দায়িত্ব নেওয়ার কাজগুলো করত। ২০২৩-২৪ সালের দিকে এসে এ নীরব উদ্যোগই প্রাতিষ্ঠানিক রূপ পায়।

২০২৪ সালের জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের পর সংগঠনটির কার্যক্রম ব্যাপক রূপ নেয়। রাজপথে বুলেটের আঘাতে পঙ্গুত্ববরণ করা তরুণ, দৃষ্টি হারানো শিক্ষার্থী কিংবা সন্তানহারা মায়েদের পাশে দাঁড়ায় এ সেল। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, এনাম মেডিকেল ও কুর্মিটোলাসহ ঢাকার বিভিন্ন হাসপাতালের বেডে বেডে গিয়ে আহতদের জরুরি চিকিৎসা ও দীর্ঘমেয়াদি আর্থিক সহায়তা পৌঁছে দেয় সংগঠনটি দায়িত্বে থাকা ব্যক্তিরা। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মে মাস পর্যন্ত এ সেল ২৯২টি শহীদ পরিবার ও ২৮৫ জন আহত ব্যক্তির প্রত্যক্ষ পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে।

জানা যায়, আমরা বিএনপি পরিবারের মানবিক কার্যক্রমের ভূগোল কেবল রাজধানী বা বড় শহরগুলোতেই সীমাবদ্ধ থাকেনি। দেশের ৪০টিরও বেশি জেলায় পৌঁছে গেছে এদের সহায়তার হাত। সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি ছিল রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় সাফজয়ী নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমার বাড়িতে সংগঠনটির প্রতিনিধি দলের সফর। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও সংগঠনটির প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী নিজে পাহাড়ি দুর্গম পথ পাড়ি দিয়ে ঋতুপর্ণার অসুস্থ মায়ের চিকিৎসার খোঁজখবর নেন।

পাহাড়ের সেই আঙিনায় দাঁড়িয়ে রিজভী আহমেদ বলেছিলেন, মানবিকতা ছাড়া রাজনীতি পূর্ণতা পায় না। পাহাড়, সমতল, শহর বা গ্রাম বাংলাদেশের প্রতিটি মানুষই আমাদের পরিবারের অংশ।একইভাবে সেন্টমার্টিন দ্বীপের জেলে পরিবার, মৌলভীবাজারে বিএসএফের গুলিতে নিহত কিশোরী স্বর্ণার পরিবার, কিংবা চট্টগ্রামের বাঁশখালীর প্রান্তিক জনপদ, সবখানেই গেছে আমরা বিএনপি পরিবারের সদস্যরা।

তাৎক্ষণিক নগদ অর্থ সহায়তার চেয়ে সংগঠনটি বেশি জোর দিচ্ছে টেকসই পুনর্বাসনে। নীলফামারীতে শহীদ রব্বানি ও ফেনীতে বিচারবহির্ভূত হত্যার শিকার শহীদ হারুনের পরিবারের জন্য নতুন বাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে। অসহায় পরিবারগুলোকে অটোরিকশা, রিকশা কিংবা নারীদের ক্ষুদ্র্র ব্যবসার পুঁজি জোগাড় করে দিয়ে স্বাবলম্বী করার চেষ্টা চলছে। গুম-খুনের শিকার পরিবারের প্রায় ১৮০ জনেরও বেশি শিশুকে নিয়মিত মাসিক শিক্ষাবৃত্তি দেওয়া হচ্ছে। পাশাপাশি শহীদ জাকির ও হারুনের পরিবারের মেয়েদের বিয়ের দায়িত্বও নিয়েছে সংগঠনটি।

রাজনীতি বা চিকিৎসার বাইরে গিয়ে এ সেল তরুণ প্রজন্মের মেধা ও পরিবেশ রক্ষায়ও মনোযোগ দিয়েছে। চট্টগ্রামের বাঁশখালীতে এক তরুণ ড্রোন উদ্ভাবককে সহযোগিতা, একটি বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস গবেষণায় আর্থিক অনুদান দেওয়া এর অন্যতম উদাহরণ।শহরের নাগরিক জীবন ও জলজ পরিবেশ রক্ষায় ঢাকা ও বগুড়ার বিভিন্ন পার্ক ও শিক্ষাপ্রতিষ্ঠানে ২০০-এর বেশি ডাস্টবিন স্থাপন, লেক পরিষ্কার এবং লেকে মাছের পোনা অবমুক্তকরণের মতো স্বেচ্ছাসেবী কাজ করছে সংগঠনটির কর্মীরা। এমনকি মাইলস্টোন স্কুলের কাছে বিমান দুর্ঘটনা বা করাইল বস্তির অগ্নিকাণ্ডে ও প্রথম সারিতে দেখা গেছে এ টিমকে।

সংগঠনটির পেছনে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছেন এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন। ফ্যাসিবাদের কঠিন সময়েও সব ধরনের নজরদারি এড়িয়ে তিনি তৃণমূলের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন। আতিকুর রহমান রুমনের মতে, রাজনীতি শুধু মিছিল-সমাবেশের নাম নয়। একজন কর্মীর চিকিৎসা বা শহীদ পরিবারের মাথা গোঁজার ঠাঁই করে দেওয়াও রাজনীতির অংশ।

আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন বলেন, বিএনপি চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী পরিকল্পনা ও মানবিক নির্দেশনায় আমাদের বিশেষ টিম সারা দেশে কাজ করে যাচ্ছে। এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।বিএনপি নেতাকর্মীদের মতে, এটি শুধু একটি সাহায্য সংস্থা নয়, বরং এটি বিএনপির জন্য তৃণমূলের সঙ্গে এক ধরনের ‘পারিবারিক ও আত্মিক’ যোগাযোগ পুনর্গঠনের কার্যকর মাধ্যম। চরম বিপদের দিনে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ ধারাবাহিকতা দেশের রাজনীতিতে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

নরসিংদীর ইতিহাস-ঐতিহ্য আর গৌরবে সজ্জিত এবারের ‘ইত্যাদি’

Next Post

প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক!

Next Post
প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক!

প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক!

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.