• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

গ্যাস্ট্রোপ্যারেসিস : সহজে খিদে লাগতে দেয় না যে রোগ

admin by admin
May 26, 2026
in স্বাস্থ্য ও চিকিৎসা
0
গ্যাস্ট্রোপ্যারেসিস : সহজে খিদে লাগতে দেয় না যে রোগ

RelatedPosts

জনস্বাস্থ্য সুরক্ষা ও রাজস্ব বৃদ্ধিতে তামাকজাত দ্রব্যে সুনির্দিষ্ট করারোপের বিকল্প নেই

এই গরমে বাড়িতে বানান ম্যাঙ্গো চিকেন সালাদ

গরম খাবারে লেবুর রস মেশালেই ক্ষতি


রুপসীবাংলা৭১ স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক : অস্ত্রোপচার, ডায়াবেটিস, সংক্রমণসহ বিভিন্ন কারণে পাকস্থলী স্বাভাবিক সময়ের চেয়ে ধীরে খালি হতে পারে। এই অবস্থাকে বলা হয় গ্যাস্ট্রোপ্যারেসিস। খাওয়ার পর পেট ফাঁপা, অস্বস্তি, অল্প খাবারেই পেট ভরে যাওয়ার অনুভূতি—এসব লক্ষণ ইঙ্গিত দিতে পারে যে আপনার পাকস্থলী খাবার, বিশেষ করে শক্ত খাবার, দেরিতে হজম করছে। এর ফলে শরীরে পর্যাপ্ত ক্যালোরি পৌঁছাতে সমস্যা হতে পারে এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণেও জটিলতা দেখা দিতে পারে।

গ্যাস্ট্রোপ্যারেসিসের কারণ: গ্যাস্ট্রোপ্যারেসিসের পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে, যেমন—
কখনও কোনো নির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায় না। তখন একে বলা হয় Idiopathic Gastroparesis
তবে সবচেয়ে সাধারণ কারণ হলো ডায়াবেটিস।

কীভাবে এই সমস্যা হয়
আমাদের শরীরে ভেগাস নার্ভ নামের একটি স্নায়ু পাকস্থলী থেকে খাবার অন্ত্রে পাঠানোর কাজ নিয়ন্ত্রণ করে। এই স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে পাকস্থলী ও অন্ত্রের পেশি ঠিকমতো কাজ করতে পারে না। ফলে খাবার পাকস্থলীতে দীর্ঘ সময় আটকে থাকে।

সম্ভাব্য উপসর্গ: গ্যাস্ট্রোপ্যারেসিসে যেসব লক্ষণ দেখা দিতে পারে—

পেট ফাঁপা 
পেটে অস্বস্তি বা ব্যথা 
অল্প খাবারেই পেট ভরে যাওয়া 
বমিভাব 
বমি 
হজমে ধীরগতি 
খাবারের পর রক্তে শর্করার ওঠানামা 

উপসর্গ কমাতে ও হজম ভালো রাখতে করণীয়
১. অল্প অল্প করে বারবার খান: দিনে ৪–৬ বার ছোট ছোট মিল খান।
২. কম চর্বি ও কম আঁশযুক্ত খাবার বেছে নিন: চর্বিযুক্ত খাবার পাকস্থলী খালি হতে দেরি করায়। তবে তরল খাবারের চর্বি সাধারণত সহজে সহ্য হয় এবং ক্যালোরির যোগান দেয়।
৩. খাবার ভালোভাবে চিবিয়ে খান: ভালোভাবে চিবিয়ে খেলে হজম সহজ হয়।
৪. খাওয়ার সময় ও পরে সোজা হয়ে বসুন: খাওয়ার পর অন্তত ৩–৪ ঘণ্টা শুয়ে থাকবেন না। এতে এসিড রিফ্লাক্স কমে।
৫. খাবারের পর হাঁটুন: হালকা হাঁটা পাকস্থলী দ্রুত খালি হতে সাহায্য করে।

৬. যেসব খাবার এড়িয়ে চলবেন

অ্যালকোহল 
ধূমপান 
অতিরিক্ত ক্যাফেইন 
ঝাল ও টক খাবার 
ভাজাপোড়া 
কোমল পানীয় 

৭. ফাইবার সাপ্লিমেন্ট এড়িয়ে চলুন: বিশেষ করে কোষ্ঠকাঠিন্যের জন্য ব্যবহৃত ফাইবার বাল্কিং এজেন্ট সমস্যা বাড়াতে পারে।
৮. খাবার গ্রহণের সময় অতিরিক্ত পানি পান কমান: অতিরিক্ত তরল পাকস্থলীতে জায়গা দখল করে ফেলে। তাই আগে প্রোটিনসমৃদ্ধ খাবার খান, পরে তরল পান করুন।

৯. ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন: রক্তে শর্করা নিয়ন্ত্রণে থাকলে পাকস্থলী ভালোভাবে খালি হতে সাহায্য করে এবং হঠাৎ শর্করা ওঠানামা কমে।

কখন চিকিৎসকের সঙ্গে কথা বলবেন? যদি দীর্ঘদিন ধরে—

খাওয়ার পর পেট ভরা লাগে 
বমিভাব থাকে 
খাবার হজমে সমস্যা হয় 
ওজন কমে যায় 
রক্তে শর্করা নিয়ন্ত্রণে না থাকে 

তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। প্রয়োজন হলে পাকস্থলী দ্রুত খালি করতে ওষুধও দেওয়া হতে পারে।

সূত্র: রসওয়েল পার্ক
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

ছবি মুক্তির আগেই গ্ল্যামার ঝড় তুললেন এই বিউটি কুইন

Next Post

শিশু সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে ঢাবিতে একাডেমিক প্রোগ্রাম চালু হচ্ছে

Next Post
শিশু সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে ঢাবিতে একাডেমিক প্রোগ্রাম চালু হচ্ছে

শিশু সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে ঢাবিতে একাডেমিক প্রোগ্রাম চালু হচ্ছে

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.