• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

হামে শিশু মৃত্যু, ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত।

admin by admin
May 24, 2026
in সারা বাংলা
0
হামে শিশু মৃত্যু, ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত।

RelatedPosts

রাত ১টার মধ্যে তিন অঞ্চলে ৮০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের শঙ্কা

কক্সবাজারে পশুর হাটগুলোতে র‌্যাবের নিরাপত্তা জোরদার

মধুমাসে উত্তরাঞ্চলের জেলাগুলোতে জমে উঠেছে আম কাঠাল ও লিচুর বাজার

নিজস্ব প্রতিনিধি: হাম-রুবেলাড উপসর্গ নিয়ে হাসপাতাল গুলোতে শিশু মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক মৃত্যু নয়। এটি কাঠামোগত হত্যা।রামিসা-আছিয়াসহ সারাদেশে সংঘটিত শিশু ধর্ষণ ও হত্যার ঘটনা আমাদের সামাজিক অবক্ষয় ও বিচারহীনতার সংস্কৃতির নিষ্ঠুর দৃষ্টান্ত। যা দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃস্টি করে। এরকম লোমহর্ষক ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে এটাই সর্ব সাধারণের প্রত্যাশা। অবিলম্বে দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে এদের বিচারের দাবিতে আজ ২৪ মে ২০২৬, রবিবার বিকাল ৪ টায় জাতীয় প্রেস ক্লাব-এর সামনে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা হামে আক্রান্ত শিশুদের মৃত্যুর জন্য স্বাস্থ্যখাতের অব্যবস্থা, টিকাদান সংকট ও রাষ্ট্রীয় ব্যর্থতাকে দায়ী করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। একইসঙ্গে রামিসা-আছিয়াসহ শিশু ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িত অপরাধীদের অবিলম্বে দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
বক্তারা আরো বলেন, শিশুদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। কিন্তু ধারাবাহিক অবহেলা ও বিচারহীনতার সংস্কৃতির কারণে শিশুদের জীবন আজ চরম ঝুঁকির মুখে। এই পরিস্থিতির বিরুদ্ধে সচেতন নাগরিক, মানবাধিকারকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও সকল শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে সংহতি প্রকাশ করে উপরোক্ত মন্তব্য করেন।
মানববন্ধনে সভাপতিত্ত্ব করেন সম্মিলিত সামাজিক আন্দোলনে সভাপতি মন্ডলীর সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আবদুল্লাহ আল-মামুন চৌধুরী। সভা পরিচালনা করেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম সবুজ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, সাংস্কৃতিক সংগঠন ‘’আনন্দন’’-এর প্রধান সংগঠক এ কে আজাদ, ‘’কেন্দ্রীয় খেলাঘর’’ এর সাধারণ সম্পাদক রেজাউল কবির, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) এর যুগ্ম সমন্বয়ক মো, নুরুল আমিন, অধ্যাপক রেনেসা পারভিন, মাইনউদ্দিন ভূইয়া, সম্মিলিত সামাজিক আন্দোলনের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামসুল আলম জুলফিকার, ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজসহ বিভিন্ন শ্রেণি-পেশার কেন্দ্র্রীয় নেত্রীবৃন্দ।

Previous Post

রামিসাসহ সব শিশু ধর্ষণ, হত্যার দ্রুত বিচার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি

Next Post

ঈদ-উল-আজহা হোক মানবিক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা : লায়ন মোঃ গনি মিয়া বাবুল

Next Post
২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট কৃষিবান্ধব ও উৎপাদনমুখী হওয়া প্রয়োজন

ঈদ-উল-আজহা হোক মানবিক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা : লায়ন মোঃ গনি মিয়া বাবুল

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.