• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

কানে ছাতা হাতে ভাইরাল আলিয়া

admin by admin
May 13, 2026
in বিনোদন
0
কানে ছাতা হাতে ভাইরাল আলিয়া

RelatedPosts

ছবি মুক্তির আগেই গ্ল্যামার ঝড় তুললেন এই বিউটি কুইন

সর্বস্ব জুড়ে তুমি

নৈঃরাগ


রুপসীবাংলা৭১ বিনোদন ডেস্ক : ফ্রান্সের রিভিয়েরা শহরে বসেছে কান চলচ্চিত্র উৎসবের ৭৯ তম আসর। বিশ্বের মর্যাদাপূর্ণ এই উৎসবে শাড়ি থেকে অনুপ্রাণিত হয়ে আইভরি রঙের ভিন্নধর্মী পোশাকে হাজির হয়ে নজর কাড়লেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এ মুহূর্তের ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

আন্তর্জাতিক একটি মেকআপ ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন ৩৩ বছর বয়সি এই অভিনেত্রী। ভাইরাল ভিডিওতে দেখা যায়, করসেট স্টাইলের বডিসযুক্ত আইভরি পোশাকে অনুষ্ঠানের ভেন্যুর দিকে হেঁটে যাচ্ছেন আলিয়া। এ সময় তার হাতে ছিল একটি ছাতাও।

কান চলচ্চিত্র উৎসবের ভারত প্যাভিলিয়নে নির্মাতা আশুতোষ গোয়ারিকরের সঙ্গে যোগ দিয়ে আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসবের (আইএফএফআই) ৫৭ তম আসরের অফিসিয়াল পোস্টার ও সৃজনশীল ধারণা উন্মোচন করেন আলিয়া। একই অনুষ্ঠানে উদ্বোধন করা হয় ‘ইন্ডিয়া ফিল্ম গাইড’ নামে একটি উদ্যোগের, যার লক্ষ্য আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাণের জন্য ভারতকে আকর্ষণীয় গন্তব্য হিসেবে তুলে ধরা এবং আন্তদেশীয় চলচ্চিত্র সহযোগিতা বাড়ানো।

ভারতীয় সিনেমার বৈচিত্র্য ও গল্প বলার শক্তি তুলে ধরে এ অনুষ্ঠানে আলিয়া বলেন, “আইএফএফআই সবসময় আমাদের গল্পের বৈচিত্র্য উদযাপনের একটি প্ল্যাটফর্ম। এই আয়োজনের অংশ হতে পেরে আমি সম্মানিত বোধ করছি। আগামী নভেম্বরে গোয়ায় ভারতীয় চলচ্চিত্রের জাদু, বিশ্ববাসীর সামনে তুলে ধরতে আমরা প্রস্তুত।”

অন্যদিকে, খানিকটা ব্যাখ্যা করে আশুতোষ গোয়ারিকর বলেন, “৫৭ তম আসরটি বিশেষ এক মাইলফলক হতে যাচ্ছে। আমরা এমন কিছু চলচ্চিত্র বাছাইয়ের পরিকল্পনা করছি, যেগুলো শুধু প্রযুক্তিগত উৎকর্ষ নয়, মানুষের আবেগ ও অনুভূতিকেও তুলে ধরবে।”

ভারতের ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশন (এনএফডিসি) আয়োজিত ভারত প্যাভিলিয়ন আন্তর্জাতিক উৎসবগুলোতে ভারতীয় নির্মাতা, শিল্পী ও চলচ্চিত্র উদ্যোগগুলো তুলে ধরার অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। ২০২৬ সালের ২০-২৮ নভেম্বর ভারতের গোয়ার পানাজিতে অনুষ্ঠিত হবে আইএফএফআইয়ের ৫৭তম আসর। নতুন উন্মোচিত উৎসবের পোস্টারে আইএফএফআইয়ের পরিচিত প্রতীক ময়ূরের নকশা ব্যবহার করা হয়েছে।

এর আগে কান চলচ্চিত্র উৎসবের প্রথম দিন পিচ রঙের গভীর নেকলাইন গাউন পরে রেড কার্পেটে হাঁটেন আলিয়া ভাট। বিরল প্রবাল পাথরের নেকপিসের সঙ্গে তিনি পরেছিলেন তামারা রালফের ডিজাইন করা ফিগার-হাগিং মনোটোন গাউন, যার সঙ্গে ছিল লম্বা ঢেউ খেলানো দোপাট্টা।

কানে ‘দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া’-কে দেওয়া এক সাক্ষাৎকারে আলিয়া ভাট ভারতীয় সিনেমার বৈশ্বিক জনপ্রিয়তা এবং পুরুষকেন্দ্রিক গল্পের প্রতি অতিরিক্ত ঝোঁকের বিষয়েও কথা বলেন। ‘বার্বি’, ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা টু’-এর মতো সিনেমার উদাহরণ টেনে তিনি বলেন, “ভারতীয় সিনেমায় এখনো মূলত পুরুষ দর্শকদের কথা মাথায় রেখেই অনেক সিদ্ধান্ত নেওয়া হয়, যদিও বিশ্বের বিভিন্ন জায়গায় নারী দর্শকদের সংখ্যাও অনেক বেশি।”

আলিয়া বলেন, “একটি সিনেমায় পুরুষ না নারী অভিনয় করছে, তা গুরুত্বপূর্ণ হওয়া উচিত নয়। গুরুত্বপূর্ণ হওয়া উচিত গল্প। বর্তমানে বিশ্বজুড়ে নারীপ্রধান অনেক সিনেমা দারুণ সফলতা পাচ্ছে।”

ভারতে বক্স অফিস আলোচনায় প্রায়ই বলা হয়, প্রায় ৭৫ শতাংশ সিনেমার দর্শক পুরুষ। এ কারণে নির্মাতারা অনেক সময় তথাকথিত ‘ম্যাস’ দর্শকদের লক্ষ্য করে সিনেমা তৈরি করেন। তবে আলিয়ার প্রশ্ন, শুধু পুরুষদের কথা ভেবে সিনেমা তৈরি হলে নারী দর্শকদের জায়গা কোথায়?

পুরুষদের বাদ দেওয়ার কথা বলছেন না আলিয়া। বরং তার ভাবনা, সিনেমা কোনো একটি লিঙ্গকে কেন্দ্র করে হওয়া উচিত নয়। গল্পই হওয়া উচিত মূল বিষয়। ভবিষ্যতে আরো বেশি নারীপ্রধান সিনেমা প্রেক্ষাগৃহে দেখতে চান বলেও জানান তিনি।

আলিয়া ছাড়াও কান চলচ্চিত্র উৎসবে ভারতের অনেক তারকাই অংশ নিয়েছেন, কেউ কেউ এখনো পৌঁছাননি। এ তালিকায় রয়েছেন—অদিতি রাও হায়দারি, ঐশ্বরিয়া রাই বচ্চন, উর্বশী রাউতেলা, করণ জোহর, অ্যামি ভির্ক, তারা সুতারিয়া ও কল্যাণী প্রিয়দর্শন।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

অ্যান্ড্রয়েডে নতুন ফিচার : অ্যাপ খুললেই ১০ সেকেন্ডের বাধ্যতামূলক বিরতি

Next Post

পাকা ও নিরাপদ লিচু চেনার উপায়

Next Post
পাকা ও নিরাপদ লিচু চেনার উপায়

পাকা ও নিরাপদ লিচু চেনার উপায়

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.