ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

বিএনপি নেত্রী খালেদা জিয়া গণতন্ত্রের লড়াইয়ের জন্য কারাগারে বন্দি-মির্জা ফখরুল ইসলাম আলমগীর 

admin by admin
May 28, 2024
in রাজনীতি
0
বিএনপি নেত্রী খালেদা জিয়া গণতন্ত্রের লড়াইয়ের জন্য কারাগারে বন্দি-মির্জা ফখরুল ইসলাম আলমগীর 

RelatedPosts

জাসদের কেন্দ্রীয় অফিসে মবসৃস্টি ও পুলিশের গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণফোরাম

রাজনৈতিক ফায়দা তোলার জন্য তারা ‘লং মার্চ’ করছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী

৯০’র গণঅভ্যুত্থান কিংবদন্তি ছাত্রনেতা শফি আহমেদ এর স্মরণ সভা অনুষ্ঠিত

ইকবাল হোসেনঃ বিএনপি নেত্রী খালেদা জিয়া গণতন্ত্রের লড়াইয়ের জন্য কারাগারে বন্দি। আজকে আমাদের ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। সপ্তাহে প্রায় প্রতিদিন নেতাকর্মীদের আদালতে হাজির হতে হচ্ছে বলে তিনি মন্তব্য করেন 

মঙ্গলবার ২৮মে জাতীয় প্রেসক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে,এএফএম সোলায়মান চৌধুরী’র লেখা ফেনীতে ৩২১ দিন ,জেলা প্রশাসক হিসেবে আমার অভিজ্ঞতা বইয়ের প্রকাশনা উৎসবে তিনি এই কথা বলেন ।

মির্জা ফখরুল বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া গণতন্ত্রের লড়াইয়ের জন্য কারাগারে বন্দি। আজকে আমাদের ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। সপ্তাহে প্রায় প্রতিদিন নেতাকর্মীদের আদালতে হাজির হতে হচ্ছে। গত দেড়-দুই বছরের মধ্যে আমাদের প্রায় ২২ জন নেতাকর্মীকে রাস্তায় পুলিশের সঙ্গে যুদ্ধ করে প্রাণ দিতে হয়েছে। আমাদের ৭০০ এর বেশি নেতাকর্মী গুম হয়ে গেছেন। তারপরও আমরা হাল ছেড়ে দেইনি। আমরা গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য লড়াই-সংগ্রাম করছি।এতো প্রতিকূলতা, যন্ত্রণার পরেও চেষ্টা করছি মাথা উঁচু করে দাঁড়ানোর। আমরা চেষ্টা করছি মানুষের সমস্যাগুলোকে সমানে নিয়ে আসার।

তিনি বলেন,পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যখন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা নিয়ে আসা হলো, তখন আমরা এর বিরোধিতা করেছি, আন্দোলন করেছি।

বিএনপি মহাসচিব বলেন, আমরা রাজনীতির খুব কঠিন সময়ে অবস্থান করছি। এত কঠিন সময় মনে হয় বাংলাদেশের ইতিহাসে আর কখনো আসেনি। যারা সত্যিকার অর্থে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে রাজনীতি করি, তাদের একটি কথা মনে রাখতে হবে, আমরা রাজনীতিকে প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করি।

তিনি বলেন, বাংলাদেশ আর কোনো রাষ্ট্র নেই। এটি পৈত্রিক সম্পত্তি-জমিদারিতে পরিণত হয়েছে। তারা যা ইচ্ছা তা করবে এবং তাই করে যাচ্ছে। কারণ রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব যাদের ওপর ছিল তারাই সবার আগে নষ্ট হয়ে গেছেন। আজকে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, তারা সবকিছু ধ্বংস করে দিচ্ছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য আবারও সব দলের নেতাকর্মীদের প্রতি তিনি আহ্বান জানান।

ফেনীতে ৩২১ দিন, জেলা প্রশাসক হিসেবে আমার অভিজ্ঞতা’ বই সম্পর্কে মির্জা ফখরুল বলেন, সোলায়মান চৌধুরী সাহেব তার যে সাহসের বর্ণনা বইতে দিয়েছে, এটি নিঃসন্দেহে আমাদের অনুপ্রাণিত করবে। বিশেষ করে সৎ দায়িত্বশীল আমলাদের অনুপ্রাণিত করবে।

উক্ত প্রকাশনা উৎসবে,বইয়ের লেখক এ এফ এম সোলায়মান চৌধুরীর সভাপতিত্বে প্রকাশনা উৎসবে আরও উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক দিলারা চৌধুরী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, কবি আব্দুল হাই সিকদার, সূচীপত্র প্রকাশনীর স্বত্ত্বাধিকারী সাঈদ বারী প্রমুখ।

Previous Post

শহিদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেন-রুহুল কবির রিজভী 

Next Post

চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট অনুষ্ঠিত

Next Post
চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট অনুষ্ঠিত

চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট অনুষ্ঠিত

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.