• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

২০২৬ বিশ্বকাপে ‘মুখ ঢেকে’ কথা বললেই লাল কার্ড

admin by admin
April 29, 2026
in খেলাধুলা
0
২০২৬ বিশ্বকাপে ‘মুখ ঢেকে’ কথা বললেই লাল কার্ড

RelatedPosts

আইপিএলে আর ফিরতে চান না ওয়ার্নার

রিয়ার হ্যাটট্রিকে এশিয়ান গেমসের ফাইনালে বাংলাদেশ

কিউইদের বিপক্ষে হৃদয়-শামীমের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশের জয়


রুপসীবাংলা৭১ ক্রীড়া ডেস্ক : ফুটবল মাঠে খেলোয়াড়দের আচরণগত শৃঙ্খলা নিশ্চিত করতে কঠোর কিছু নিয়ম চালুর সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা (ফিফা)। প্রতিপক্ষের সঙ্গে কথা বলা এবং রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানানোর ক্ষেত্রে কড়াকড়ি থাকছে।

মাঠে প্রায়ই দেখা যায় প্রতিপক্ষের খেলোয়াড় কিংবা রেফারির সঙ্গে তপ্ত বাক্যবিনিময়ের সময় ফুটবলাররা হাত দিয়ে বা জার্সি টেনে মুখ ঢেকে কথা বলেন। সাধারণত গোপন কোনো কৌশল বা আক্রমণাত্মক ভাষা আড়াল করতেই এমনটি করা হয়। তবে মঙ্গলবার কানাডার ভ্যাঙ্কুভারে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) এক সভায় সিদ্ধান্ত হয়েছে, এমন আচরণে এখন থেকে সরাসরি লাল কার্ড দেখানো হতে পারে। ফুটবলীয় স্বচ্ছতা বজায় রাখতেই এই পদক্ষেপ।

নতুন নিয়ম অনুযায়ী, রেফারির কোনো সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে যদি কোনো ফুটবলার ক্ষোভে মাঠ ছেড়ে বেরিয়ে যান, তবে তাকেও সরাসরি লাল কার্ড দেখানো হবে। আইএফএবি জানিয়েছে, নিয়ম দুটি প্রাথমিকভাবে বিভিন্ন প্রতিযোগিতায় পরীক্ষামূলকভাবে ব্যবহার করে এর কার্যকারিতা যাচাই করা হবে। তবে ফিফা নিশ্চিত করেছে, ২০২৬ বিশ্বকাপের মূল আসরে এই নিয়মগুলো পুরোপুরি কার্যকর থাকবে। ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন, এই নিয়মের ফলে মাঠে খেলোয়াড়দের স্লেজিং বা অশালীন ভাষা ব্যবহারের প্রবণতা কমে আসবে এবং রেফারির কর্তৃত্ব আরও সুসংহত হবে।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

দুই বছর পর মঞ্চে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

Next Post

যারা আল্লাহকে দেখার দাবি করেছিলো তাদের পরিণতি

Next Post
যারা আল্লাহকে দেখার দাবি করেছিলো তাদের পরিণতি

যারা আল্লাহকে দেখার দাবি করেছিলো তাদের পরিণতি

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.