• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

সংরক্ষিত নারী আসনের নির্বাচন : মনিরার প্রার্থিতা বাতিল, জীবা ও মাধবীর বহাল

admin by admin
April 28, 2026
in রাজনীতি
0
সংরক্ষিত নারী আসনের নির্বাচন : মনিরার প্রার্থিতা বাতিল, জীবা ও মাধবীর বহাল

RelatedPosts

শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য : লায়ন মোঃ গনি মিয়া বাবুল

বিএনপির নারী প্রার্থীদের ১৬ জনই কোটিপতি, জামায়াতের ১

দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্ত বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে মনিরার প্রার্থিতা বাতিলই থাকল। তবে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন মনিরা শারমিন।

গত সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের আপিল শুনানি শেষে এই সিদ্ধান্তের কথা জানায় ইসি। শুনানিতে বিএনপি জোটের প্রার্থী জীবা আমিনা খান ও মাধবী মারমার মনোনয়নের বৈধতার বিরুদ্ধে করা আপিল খারিজ করে দেওয়া হয়। ফলে এ দুই প্রার্থীর মনোনয়ন বৈধ থাকছে।
এদিকে আপিল শুনানি শেষে গতকাল ৪৯ জনকে বৈধ ঘোষণা করে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে ইসি। অন্যদিকে, নির্ধারিত সময়ের পর মনোনয়ন দাখিল করা এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণের জন্য ইসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে আপিল শুনানিতে চার নির্বাচন কমিশনার, ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শুনানি শেষে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ সাংবাদিকদের বলেন, মনিরা শারমিনের আপিল আবেদন নামঞ্জুর হয়েছে। তাঁর মনোনয়ন বাতিল থাকল। আরেক নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, মনিরার প্রার্থিতা রাখার কোনো সুযোগ দেখছে না ইসি।
এর আগে সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর পূর্ণ না হওয়ায় গত বৃহস্পতিবার বাছাইকালে মনিরা শারমিনের মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এই সিদ্ধান্তের বিরুদ্ধে রোববার ইসিতে আপিল করেন তিনি।

মনিরা ২০২৩ সালের ১১ নভেম্বর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মকর্তা হিসেবে যোগ দেন। গত ডিসেম্বরে পদত্যাগ করেন। এর আগে একই বছরের মার্চে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনোনীত হন তিনি। তবে চাকরি ছাড়ার মাত্র সাড়ে চার মাস অতিবাহিত হওয়ার পর সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী হন মনিরা।
শুনানিতে অংশ নেওয়ার পর মনিরা শারমিন সাংবাদিকদের বলেন, সরকারি চাকরি হিসেবে আমি যে পর্যায়ে কাজ করেছি, সেখানে সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা ছিল না। কাজেই আমি মনে করি না, এটি মনোনয়নপত্র বাতিল হওয়ার মতো।

জীবা ও মারমার মনোনয়ন বৈধ
শুনানিতে বিএনপি জোটের প্রার্থী জীবা আমিনা খানের মনোনয়ন বৈধতার বিরুদ্ধে করা আপিল খারিজ করে দেয় ইসি। তাঁর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব ও সম্পদ গোপনের অভিযোগ তুলে আপিল করা হয়েছিল। এ ব্যাপারে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, জীবার বিরুদ্ধে করা আপিল আবেদন যথাযথ হয়নি। আপিলকারী প্রার্থী না হওয়ায় ওই আবেদন খারিজ করা হয়। ফলে তাঁর প্রার্থিতা বহাল থাকবে।

আপিলকারী পক্ষের আইনজীবী ব্যারিস্টার হারুনর রশীদ বলেন, জীবা ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেন। ওই সময় পর্যন্ত তাঁর ব্রিটিশ নাগরিকত্ব বহাল ছিল। বিষয়টি জানানো হলেও কমিশন আপিল খারিজ করে দিয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাবেন।বিএনপি জোটের আরেক প্রার্থী মাধবী মারমার মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে আপিল করেছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক চন্দ্রা চাকমা। শুনানিতে আপিলটি খারিজ হয়। ফলে মাধবী মারমার মনোনয়নও বৈধ থাকল। চন্দ্রা চাকমা বলেন, শুনানিতে বলা হয়েছে, আপিল আবেদনকারীকে সংক্ষুব্ধ প্রার্থী হতে হবে, ব্যক্তি নন। এটা আইনে আছে বলে আমাকে বলা হয়েছে। এই কারণে আমার করা আপিলটি গ্রহণ হয়নি। এখন আমরা হাইকোর্টে যাব।

বৈধ প্রার্থী তালিকা প্রকাশ ইসির
গতকাল ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করে ইসি। তালিকায় বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১২ এবং স্বতন্ত্র জোটের এক প্রার্থী আছেন।বিএনপির বৈধ প্রার্থীরা হলেন সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জীবা আমিনা খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা। জামায়াত জোটের বৈধ প্রার্থীরা হলেন নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ, সামসুন নাহার, মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান, মাহবুবা হাকিম ও রোকেয়া বেগম। এছাড়া স্বতন্ত্র জোটের বৈধ প্রার্থী হচ্ছেন সুলতানা জেসমিন জুঁই।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন

Next Post

ন্যায়বিচার থেকে কেউ বঞ্চিত হবে না : প্রধানমন্ত্রী

Next Post
ন্যায়বিচার থেকে কেউ বঞ্চিত হবে না : প্রধানমন্ত্রী

ন্যায়বিচার থেকে কেউ বঞ্চিত হবে না : প্রধানমন্ত্রী

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.