• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

গাইবান্ধায় বজ্রপাতে দুই উপজেলায় শিশুসহ ৪ জনের মৃত্যু

admin by admin
April 26, 2026
in সারা বাংলা
0
গাইবান্ধায় বজ্রপাতে দুই উপজেলায় শিশুসহ ৪ জনের মৃত্যু

RelatedPosts

চলন্ত ট্রেনের নীচে পড়েও অলৌকিকভাবে বাঁচল পিতা-পুত্র

পদ্মায় জেলের জালে ২৫ কেজির পাঙ্গাশ, ৭১ হাজার টাকায় বিক্রি

জেল খাটার অভিজ্ঞতা নিতে শিশু হোসাইনকে হত্যা করে ৬ কিশোর


রুপসীবাংলা প্রতিবেদক : গাইবান্ধার সুন্দরগঞ্জ ও সাঘাটা উপজেলায় বজ্রপাতে এক শিক্ষার্থীসহ চারজনের মৃত্যু হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে পৃথক স্থানে এ ঘটনা ঘটে। এ সময় একজন আহত হয়েছেন এবং একটি গবাদিপশুও মারা গেছে।

নিহতরা হলেন—সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে ফুয়াদ (১৪), আল মোজাহিদ চৌধুরী ছোটন মিয়ার ছেলে ও স্থানীয় স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রাফি (১২) এবং নবীর হোসেনের ছেলে মিজানুর (২০)। অপরদিকে সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের হেলঞ্চা গ্রামের মো. নম্বর আলী (৫০) বজ্রপাতে নিহত হন।

এই ঘটনায় ধোপাডাঙ্গা গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে শামীম (১৮) আহত হয়েছেন বলে জানা যায়। তাকে গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাইবান্ধা জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার মাহাফুজার জান্নাতি বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে গিয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় সুন্দরগঞ্জে নিহত তিনজনসহ কয়েকজন বাড়ির পাশে অবস্থান করছিলেন। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এতে একটি গরুও মারা যায়।

অন্যদিকে, সাঘাটা উপজেলায় নম্বর আলী মাঠে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে নিহত হন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আহত ব্যক্তির চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে।
রুপসীবাংলা/এআর

Previous Post

সাবেক শিক্ষা উপমন্ত্রী বন্ধুবর গোলাম সরোয়ার মিলনের মৃত্যুতে শোক প্রকাশ

Next Post

মহানবী (সা.) যে উপার্জনকে সর্বোত্তম বলেছেন

Next Post
মহানবী (সা.) যে উপার্জনকে সর্বোত্তম বলেছেন

মহানবী (সা.) যে উপার্জনকে সর্বোত্তম বলেছেন

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.