• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

সাপ্তাহিক ছুটির দিনেও চালু থাকবে বিএসটিআই সেবা : শিল্প সচিব

admin by admin
April 25, 2026
in অর্থনীতি
0
সাপ্তাহিক ছুটির দিনেও চালু থাকবে বিএসটিআই সেবা : শিল্প সচিব

RelatedPosts

সয়াবিন তেলের মূল্যবৃদ্ধি জনস্বার্থ পরিপন্থি : বাংলাদেশ ন্যাপ

এপ্রিলের ২৬ দিনে রেমিট্যান্স এলো ২৭১ কোটি ডলার

দাম কমলো স্বর্ণের, ভরিতে ৩২৬৬ টাকা


রুপসীবাংলা৭১ অর্থনীতি ডেস্ক : আমদানিকৃত পণ্যের দ্রুত খালাস নিশ্চিতকরণ এবং ব্যবসায়ীদের বন্দরে ড্যামারেজ (ক্ষতিপূরণ) থেকে রক্ষা করতে সাপ্তাহিক ছুটির দিনেও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)র সংশ্লিষ্ট সেবা চালু রাখার নির্দেশ দিয়েছেন শিল্প সচিব মোঃ ওবায়দুর রহমান।

আজ শনিবার তেজগাঁওস্থ বিএসটিআই প্রধান কার্যালয়ে আয়োজিত স্টেকহোল্ডার গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই বিশেষ নির্দেশনা প্রদান করেন।

ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তের ফলে আমদানিকৃত পণ্যের দ্রুত ছাড়পত্র নিশ্চিত হবে এবং বন্দরে অপ্রয়োজনীয় ড্যামারেজ খরচ থেকে ব্যবসায়ীরা রক্ষা পাবেন।

পাশাপাশি সিটিজেন চার্টারে নির্ধারিত সময়ের চেয়েও কম সময়ে আমদানিকৃত পণ্যের ছাড়পত্র প্রদানের জন্য বিএসটিআই কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। শিল্প সচিব স্পষ্ট করেন যে, সরকার নিজে ব্যবসা করে না বরং ব্যবসায়ীদের প্রয়োজনীয় নীতি সহায়তা ও পরিবেশ তৈরি করে দেয়। দেশের উন্নয়নের গতি বজায় রাখতে ব্যবসায়ীদের যেকোনো সমস্যায় সরকার পাশে থাকবে বলে তিনি জানান।

বিএসটিআই মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এম এ কামাল বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে ছিল প্রাণ-আরএফএল গ্রুপ, স্কয়ার টয়লেট্রিজ, সিটি গ্রুপ, ওয়ালটন, এসিআই, পোলার আইসক্রিম, অলিম্পিক বেকারি অ্যান্ড কনফেকশনারি লিমিটেড, অলিম্পিয়া বেকারি, ট্রাস্ট ইনফিনিটি ফার্মস, পিয়ারলেস ইন্ডাস্ট্রিজ লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।

গণশুনানিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও ইতিবাচক সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- নকল পণ্য উৎপাদনকারী অবৈধ প্রতিষ্ঠানের উৎস শনাক্তকরণ এবং কঠোর ব্যবস্থা গ্রহণ, পণ্যের মান প্রণয়নে এসআরও প্রকাশের সময়সীমা হ্রাস, ফুড গ্রেড কালার ব্যবহারের আগে প্রয়োজনে বিএসটিআই ল্যাবরেটরিতে পরীক্ষা করা, সুগার ও নন-সুগার রুটি-পাউরুটির স্ট্যান্ডার্ড একত্রিতকরণ, লাইভ বেকারিগুলোতে অভিযান জোরদার করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

গণশুনানিতে বিএসটিআই মহাপরিচালক ব্যবসায়ীদের দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে অভিহিত করে বলেন, আপনারা আমাদের সেবাগ্রহীতা, আপনাদের সেবায় কোনো ঘাটতি থাকলে আমরা জবাবদিহি করতে বাধ্য। আমরা আপনাদের সুবিধার্থে এসআরও প্রকাশকাল কমিয়ে আনা এবং পণ্যের মান প্রণয়ন প্রক্রিয়া আরও সহজ করতে কাজ করছি।

গণশুনানিতে আলোচিত বিষয়ে ইতিবাচক কার্যক্রম গ্রহণ করা হবে বলে সকলকে আশ্বস্ত করেন তিনি।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

ডিভাইসে সমস্যার ৩ কারণ

Next Post

কান সিরিজ উৎসবে ইতিহাস গড়লেন জিসু

Next Post
কান সিরিজ উৎসবে ইতিহাস গড়লেন জিসু

কান সিরিজ উৎসবে ইতিহাস গড়লেন জিসু

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.