• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

ঢাকায় সমাবেশ করবে বিএনপি, প্রধান অতিথি তারেক রহমান

admin by admin
April 23, 2026
in রাজনীতি
0
ঢাকায় সমাবেশ করবে বিএনপি, প্রধান অতিথি তারেক রহমান

RelatedPosts

সংরক্ষিত নারী আসনের নির্বাচন : মনিরার প্রার্থিতা বাতিল, জীবা ও মাধবীর বহাল

শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য : লায়ন মোঃ গনি মিয়া বাবুল

বিএনপির নারী প্রার্থীদের ১৬ জনই কোটিপতি, জামায়াতের ১


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : আগামী ১ মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে থেকে দুপুর আড়াইটায় শ্রমিক দলের কেন্দ্রীয় সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন প্রস্তুতি কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।তিনি জানান, শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপি ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখবেন।

সমাবেশে অংশ নিতে শ্রমজীবী মানুষসহ দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, শ্রমিকদের মজুরি কর্মক্ষেত্রের স্বাস্থ্য ও নিরাপত্তা জীবন-জীবিকার নিশ্চয়তাসহ বিভিন্ন দাবি এখনও বহাল রয়েছে এসব দাবি আদায়ের শ্রমিক দল আন্দোলন চালিয়ে যাবে।তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় থাকলেও শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে আরও উদ্যোগ প্রয়োজন। দলের নির্বাচনি ইশতেহারে শ্রমজীবী মানুষের জন্য যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়নের প্রত্যাশা করেন তিনি।

নজরুল ইসলাম খান দাবি করে বলেন, ইতোমধ্যে কৃষিশ্রমিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে, যার মধ্যে ঋণ মওকুফের বিষয়টি উল্লেখযোগ্য। পাশাপাশি শ্রম আইন সংশোধনের উদ্যোগ ও শ্রমিকদের জন্য সহায়ক হয়েছে। তবে আরও কিছু সংশোধনের প্রয়োজন রয়েছে বলেন তিনি।শ্রমজীবী মানুষকে উৎপাদক প্রাণী উল্লেখ করে তিনি বলেন, সমাজের প্রতিটি ক্ষেত্রেই শ্রমিকদের অবদান রয়েছে এবং তারা সহানুভূতির নয় বরং সম্মানের দাবিদার।

মে দিবসের সমাবেশ সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই নীতি-নির্ধারক বলেন, শ্রমিকদের অধিকার আদায়ের এই দিনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

তেল পাচারের অভিযোগে ইরানি জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

Next Post

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

Next Post
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.