• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

মধ্যপ্রাচ্যের সব রুটে ইউএস-বাংলার ফ্লাইট চলাচল স্বাভাবিক

admin by admin
April 22, 2026
in অর্থনীতি
0
মধ্যপ্রাচ্যের সব রুটে ইউএস-বাংলার ফ্লাইট চলাচল স্বাভাবিক

RelatedPosts

সয়াবিন তেলের মূল্যবৃদ্ধি জনস্বার্থ পরিপন্থি : বাংলাদেশ ন্যাপ

এপ্রিলের ২৬ দিনে রেমিট্যান্স এলো ২৭১ কোটি ডলার

সাপ্তাহিক ছুটির দিনেও চালু থাকবে বিএসটিআই সেবা : শিল্প সচিব


রুপসীবাংলা৭১ অর্থনীতি ডেস্ক : মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতার কারণে সাময়িক ব্যাঘাত কাটিয়ে আবারও সব রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বর্তমানে দুবাই, শারজাহ, আবুধাবি, মাস্কাট, দোহা, রিয়াদ ও জেদ্দা রুটে স্বাভাবিক সূচিতে ফ্লাইট চলাচল করছে বলে জানিয়েছে সংস্থাটি।

এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও আকাশসীমা সংক্রান্ত বিধিনিষেধের কারণে ফ্লাইট সূচিতে কিছুটা বিঘ্ন ঘটলেও পরিস্থিতির উন্নতির পর ধাপে ধাপে সব রুটে কার্যক্রম স্বাভাবিক করা হয়েছে।

সর্বশেষ সংযোজন হিসেবে আগামী ২৩ এপ্রিল থেকে ঢাকা-দোহা রুটে পুনরায় ফ্লাইট চালু হচ্ছে।
প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ঢাকা থেকে দোহার উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে এবং একই দিন স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে দোহা থেকে ঢাকায় ফিরবে।

বর্তমানে ঢাকা থেকে মাস্কাটে সরাসরি ফ্লাইট পরিচালিত হলেও ফেরার পথে চট্টগ্রাম হয়ে ঢাকায় অবতরণ করছে উড়োজাহাজটি। এছাড়া ঢাকা-চট্টগ্রাম হয়ে প্রতিদিন দুবাই রুটে ফ্লাইট চলছে। আবুধাবি রুটে সপ্তাহে ছয়দিন (বৃহস্পতিবার ছাড়া) এবং শারজাহ রুটে সপ্তাহে চারদিন ফ্লাইট পরিচালিত হচ্ছে।

সৌদি আরবের রিয়াদ রুটে সপ্তাহে পাঁচদিন এবং জেদ্দা রুটে সপ্তাহে তিনদিন ফ্লাইট চালু রয়েছে, যা প্রবাসী বাংলাদেশিদের যাতায়াতকে সহজ করেছে।

এয়ারলাইন্সটি জানায়, মধ্যপ্রাচ্যের অধিকাংশ রুটে বোয়িং ৭৩৭-৮০০ এবং রিয়াদ ও জেদ্দা রুটে এয়ারবাস ৩৩০-৩০০ উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে। বর্তমানে ইউএস-বাংলার বহরে ৩টি এয়ারবাস ৩৩০-৩০০ ও ৯টি বোয়িং ৭৩৭-৮০০সহ মোট ২৫টি উড়োজাহাজ রয়েছে।

বর্তমান রুটের পাশাপাশি খুব শিগগিরই মদিনা ও দাম্মাম রুটেও ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক শাহীনা ফেরদৌসী

Next Post

লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’

Next Post
লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’

লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.