• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

খেলাধুলার ‘অস্কার’ জিতলেন আলকারাজ ও সাবালেঙ্কা, বর্ষসেরা তরুণ ইয়ামাল

admin by admin
April 22, 2026
in খেলাধুলা
0
খেলাধুলার ‘অস্কার’ জিতলেন আলকারাজ ও সাবালেঙ্কা, বর্ষসেরা তরুণ ইয়ামাল

RelatedPosts

আইপিএলে আর ফিরতে চান না ওয়ার্নার

রিয়ার হ্যাটট্রিকে এশিয়ান গেমসের ফাইনালে বাংলাদেশ

কিউইদের বিপক্ষে হৃদয়-শামীমের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশের জয়


রুপসীবাংলা৭১ ক্রীড়া ডেস্ক : ‘খেলাধুলার অস্কার’ খ্যাত মর্যাদাপূর্ণ লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডসে এবার দাপট দেখিয়েছে টেনিস। বর্ষসেরা পুরুষ ও নারী ক্রীড়াবিদের দুটি শীর্ষ পুরস্কারই নিজেদের করে নিয়েছেন টেনিস কোর্টের তারকারা। বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন কার্লোস আলকারাজ এবং বর্ষসেরা নারী ক্রীড়াবিদের মুকুট পরেছেন আরিনা সাবালেঙ্কা। অন্যদিকে, বর্ষসেরা তরুণ ক্রীড়াবিদের পুরস্কার উঠেছে বার্সেলোনার স্প্যানিশ উইঙ্গার লামিনে ইয়ামালের হাতে।

সোমবার স্পেনের মাদ্রিদের সিবেলেস প্যালেসে বিজয়ীদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। গত বছর ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেন জিতে দারুণ সময় কাটানো ২২ বছর বয়সী আলকারাজ ক্যারিয়ারে প্রথমবারের মতো এই স্বীকৃতি পেলেন। উচ্ছ্বসিত আলকারাজ বলেন, ‘যাঁরা খেলাধুলা এত গভীরভাবে বোঝেন, তাদের কাছ থেকে এ স্বীকৃতি পাওয়া আরও বেশি অর্থবহ। এই রাত আমি কোনো দিন ভুলব না, হৃদয়ে গেঁথে থাকবে সব সময়।’

অন্যদিকে, গত বছর ইউএস ওপেন জয়ী নারীদের শীর্ষ বাছাই সাবালেঙ্কাও প্রথমবারের মতো লরিয়াস পুরস্কার জিতেছেন। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘আমি এখন কাঁপছি! আমার নামটা সেসব কিংবদন্তি খেলোয়াড়ের পাশে লেখা হবে, যাদের দেখে বড় হয়েছি, যাদের অনুসরণ করেছি। বিষয়টা ভাবতেই একটু অবিশ্বাস্য লাগছে।’

বর্ষসেরা তরুণ ক্রীড়াবিদের পুরস্কার পেয়ে বেশ খুশি ইয়ামাল। তিনি বলেন, ‘আমি এই পুরস্কার পেয়ে খুবই আনন্দিত। এটা আমার জন্য বড় সম্মানের। আমি একাডেমিকে ধন্যবাদ জানাতে চাই, আমার পরিবারকে—আমার মা, যিনি আমার ভাইকে নিয়ে বাসায় আছেন, আমার বাবা, আমার দাদি, আমার সতীর্থরা এবং সেই দলকে, যারা সব সময় আমাকে সমর্থন দেয়।’

এরপর লিওনেল মেসিকে স্মরণ করে তিনি আরও বলেন, ‘আমার কাছে লিওনেল মেসি ইতিহাসের সেরা খেলোয়াড়। সব খেলাধুলার মধ্যে তিনি সেরা কি না, জানি না, তবে না হলেও খুব কাছাকাছি আছেন। তিনি একজন আদর্শ। তিনি যা অর্জন করেছেন, তার জন্য সবাই তাকে সম্মান করে।’
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

মাস্তুল ফাউন্ডেশন নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ ও প্রকৃত সত্য উপস্থাপনে সংবাদ সম্মেলন

Next Post

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক শাহীনা ফেরদৌসী

Next Post
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক শাহীনা ফেরদৌসী

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক শাহীনা ফেরদৌসী

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.