• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

ইরানে স্থল অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন

admin by admin
March 29, 2026
in আন্তর্জাতিক
0
ইরানে স্থল অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন

RelatedPosts

মধ্যপ্রাচ্যে সহিংসতা বন্ধের আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব

রাস্তায় যত্রতত্র থুতু বা ময়লা ফেললেই হবে জরিমানা

মার্কিন নৌ-অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো ইরানের ৪টি বিশালাকার তেল ট্যাংকার


রুপসীবাংলা ৭১ আন্তর্জাতিক ডেস্ক : ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের পরিকল্পনা করছে পেন্টাগন। ওয়াশিংটন পোস্টের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।এই অভিযানে খার্গ দ্বীপ এবং হরমুজ প্রণালির কাছাকাছি উপকূলীয় এলাকায় হামলার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।তবে শনিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো কোনো সেনা মোতায়েনের অনুমোদন দেননি।

প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য স্থল অভিযান পূর্ণাঙ্গ নয়। বরং এতে বিশেষ বাহিনী ও নিয়মিত পদাতিক সেনাদের নিয়ে সীমিত পরিসরে অভিযান চালানো হবে। বিষয়টি নিশ্চিত করতে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃত করা হয়েছে।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার বলেন, ‘স্থল সেনা ছাড়াই আমরা আমাদের সব লক্ষ্য অর্জন করতে পারি।’তবে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, পরিকল্পনা অনেক দূর এগিয়েছে।

অভিযানের সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে হরমুজ প্রণালির কাছে অবস্থিত গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপের কথা ভাবা হচ্ছে। ইরান তাদের উৎপাদিত অপরিশোধিত তেলের প্রায় ৯০ শতাংশ এই দ্বীপের মাধ্যমেই রপ্তানি করে। হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল নির্বিঘ্ন করতেই এই কৌশলগত অবস্থানটিকে টার্গেট করা হতে পারে। অভিযানের মেয়াদ নিয়ে ভিন্নমত রয়েছে; কেউ বলছেন এটি কয়েক সপ্তাহ চলতে পারে, আবার অন্য একটি সূত্রের মতে, এটি কয়েক মাস স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।এ বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাজ হলো সম্ভাব্য সব ধরনের প্রস্তুতি রাখা, যাতে কমান্ডার-ইন-চিফ (প্রেসিডেন্ট) প্রয়োজনে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

শুটিংয়ে গিয়ে পানিতে ডুবে না ফেরার দেশে অভিনেতা রাহুল

Next Post

ঢাকায় পৌঁছেছে স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মরদেহ

Next Post
ঢাকায় পৌঁছেছে স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মরদেহ

ঢাকায় পৌঁছেছে স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মরদেহ

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.