• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

জ্বালানি তেল সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স

admin by admin
March 28, 2026
in Uncategorized
0
জ্বালানি তেল সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স

RelatedPosts

রসায়নে নোবেল পেলেন অঁরি কাগান ও কেনসো সোয়াই

আদালতের স্থগিতাদেশের পরও জমি দখলের চেষ্টার অভিযোগ প্রাইম ইসলামী লাইফের

হিরাঝিল হোটেল শ্রমিকদের কাজে পুনর্বহাল ও চুক্তি বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি //

সরকার জ্বালানি তেল সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থান নিয়েছে। এরই অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে প্রশাসন বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করে রাখা জ্বালানি তেলের অবস্থান চিহ্নিত করা শুরু করেছে। অবৈধ কার্যক্রম রোধে প্রতিটি জেলায় ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। জেলা প্রশাসকরা প্রতিদিন তেলের মজুত ও সরবরাহের রিপোর্ট দিচ্ছেন। এ ছাড়া প্রতি জেলার পাম্পের বিরুদ্ধে আসা অভিযোগগুলো তদন্ত করেও রিপোর্ট দেওয়া হচ্ছে।

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চট্টগ্রাম জেলার পতেঙ্গার কমিশনার ঘাটায় জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত হালদার। সকালে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে ৩০টি ড্রামে অবৈধভাবে মজুত করে রাখা আনুমানিক ৬ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়। এ অভিযানে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং পুলিশের সদস্যরা যৌথভাবে অংশগ্রহণ করেন। তবে ঘটনাস্থলে কোনো আসামিকে পাওয়া যায়নি। উদ্ধারকৃত তেল পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানের তথ্য দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সমুদ্রগামী জাহাজ ও তেল ডিপো থেকে জ্বালানি তেল পরিবহনের সময় একটি অসাধু চক্র অবৈধভাবে জ্বালানি তেল অপসারণ করে তা বিভিন্ন স্থানীয় বিক্রেতার কাছে সরবরাহ করে থাকে। এ অবস্থায় জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা, জ্বালানি তেলের সরবরাহব্যবস্থা স্বাভাবিক রাখা এবং অবৈধ মজুত প্রতিরোধের লক্ষ্যে জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। বর্তমানে সব তেল ডিপো, পেট্রোলপাম্প ও সংশ্লিষ্ট তেলকারবারিরা প্রশাসনের কঠোর নজরদারির আওতায় রয়েছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ ছাড়া জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জ্বালানি তেল থাকার পরেও বিক্রি বন্ধ করে দেওয়ায় একটি পেট্রোলপাম্পকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুরের মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশনে ‘পাম্পে তেল নেই’ ব্যানার ঝুলিয়ে দিয়ে জ্বালানি তেল বিক্রি বন্ধ করে দেওয়া হয়। বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমাণ আদালত ওই পাম্পে যান এবং তেলের মজুত যাচাই করেন। এ সময় দেখা যায়, সেখানে ২ হাজার ৩৬৮ লিটার পেট্রোল, ৩ হাজার ৭৬০ লিটার ডিজেল এবং ৩ হাজার ৬৫৫ লিটার অকটেন মজুত রয়েছে। তিনি আরও বলেন, মজুত থাকা সত্ত্বেও বিক্রি না করার অপরাধে ওই পেট্রোলপাম্পকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে তাঁকে সহায়তা করেন। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

Previous Post

দক্ষিণ আফ্রিকায় ভিজিটিং প্রফেসর হিসেবে ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য

Next Post

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

Next Post
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.