• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ১০০ ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

admin by admin
March 25, 2026
in আন্তর্জাতিক
0
মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ১০০ ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

RelatedPosts

মধ্যপ্রাচ্যে সহিংসতা বন্ধের আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব

রাস্তায় যত্রতত্র থুতু বা ময়লা ফেললেই হবে জরিমানা

মার্কিন নৌ-অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো ইরানের ৪টি বিশালাকার তেল ট্যাংকার


রুপসীবাংলা৭১ আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ইরান ১০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের ছোড়া প্রতিটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলেও দাবি করেন তিনি। যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম ডেইলি মেইল বিষয়টি জানিয়েছে।

হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘তারা আমাদের একটি বিমানবাহী রণতরীতে প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল।মোট ১০১টি ক্ষেপণাস্ত্র ছোড়া হলেও প্রতিটি প্রতিহত করা হয়েছে। ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি জানিয়েছেন, মার্কিন এই যুদ্ধজাহাজটি তাদের সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে এবং প্রয়োজন হলে আবারও হামলা চালানো হবে।

এর আগে আগে বুধবার (২৫ মার্চ) ইরানের সেনাবাহিনী রণতরিটিতে হামলার দাবি করেন। তারা জানায়, কোস্টাল ক্রুজ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে যুক্তরাষ্ট্রের এয়ারক্রাফ্ট ক্যারিয়ার ইউএসএস অ্যাব্রাহাম লিংকনে হামলা চালানো হয়েছে।
দেশটির রাষ্ট্রায়ত্ত মিডিয়া ‘প্রেস টিভি’ এমন খবর প্রকাশ করেছে।প্রকাশিত ফুটেজে দেখা গেছে, ইরান উপকূল থেকে সমুদ্রগামী একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। যেখানে রণতরিটি আরব সাগরে ‘অপারেশন এপিক ফিউরি’ সমর্থনে মোতায়েন রয়েছে।

এদিকে ইরান আরো জানিয়েছে, তারা কুয়েত, জর্ডান ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।এসব হামলা এমন সময়ে হয়েছে, যখন ট্রাম্প প্রশাসন যুদ্ধ শেষ করতে তেহরানের কাছে ১৫ দফা শান্তি প্রস্তাব পাঠিয়েছে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি ২৮ থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর বিমান হামলা চালিয়ে আসছে, যা এখন পর্যন্ত ১,৩৪০ এর বেশি প্রাণহানি ঘটিয়েছে। এতে ইরানের তৎকালীন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিও নিহত হয়েছেন। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় দেশগুলোতে যেখানে মার্কিন সামরিক অবকাঠামো রয়েছে সেসব স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে হতাহত এবং অবকাঠামো ধ্বংস হয়েছে।তেলের বিশ্ববাজারে চরম অস্থিরতা বিরাজ করছে ও বিমান চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়েছে।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

রোনান সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

Next Post

পাম্প বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই : পেট্রোল পাম্প ওনার্স

Next Post
পাম্প বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই : পেট্রোল পাম্প ওনার্স

পাম্প বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই : পেট্রোল পাম্প ওনার্স

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.