• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

অ্যাওয়ে ম্যাচ বলেই আশাবাদী মোরসালিনরা

admin by admin
March 18, 2026
in খেলাধুলা
0
অ্যাওয়ে ম্যাচ বলেই আশাবাদী মোরসালিনরা

RelatedPosts

চার দশক পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ

পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেনের’ খেলা

জাতীয় দলের ৯ খেলোয়াড় ফেরতের অনুরোধ মোহামেডানের


রুপসীবাংলা৭১ ক্রীড়া ডেস্ক : অতীতে জাতীয় দলের ক্যাম্প শুরু হলেও শুরুতে পাওয়া যেত না কানাডাপ্রবাসী শমিত সোমকে। ব্যতিক্রম হয়েছে এবার। সোমবার রাতেই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনায় স্কোয়াডের পুরো ২৮ জনকে নিয়েই অনুশীলন শুরু করতে পেরেছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। একসঙ্গে সবাইকে পাওয়ায় পরিকল্পনা সাজাতেও সহজ হবে বাংলাদেশ কোচের। মাঠের পরিকল্পনা যা-ই হোক না কেন, মাঠের বাইরে একটা পরিকল্পনা ঠিক করে রেখেছেন ফুটবলাররা। এশিয়ান কাপ বাছাই পর্বে ৩১ মার্চ সিঙ্গাপুরকে হারিয়ে শেষটা রাঙানোর সঙ্গে গ্রপে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকার আশা শেখ মোরসালিন-বিশ্বনাথ ঘোষদের।

গতকাল প্রথম দিনের অনুশীলন শেষে এমনটাই জানিয়েছেন মিডফিল্ডার মোরসালিন, ‘আমাদের সামনে ভালো একটা সুযোগ আছে। বাছাই পর্বে সেকেন্ড হয়েও শেষ করতে পারি। যদি সিঙ্গাপুরের বিপক্ষে জিততে পারি, তাহলে আমরা টেবিলের দুই নম্বরে থাকব।’

এশিয়ান কাপ বাছাই পর্বে গ্রুপ ‘সি’-তে পাঁচ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে বাংলাদেশ। নিজেরা সিঙ্গাপুরকে হারালে এবং ভারতের কাছে যদি হংকং পরাজিত হয়, তাহলে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হওয়ার সম্ভাবনা থাকবে লাল-সবুজের দলটির সামনে। ম্যাচটি সিঙ্গাপুরের মাঠে বলেই আশাবাদী বাংলাদেশ। সেই আশার মূলেই রয়েছে প্রতিযোগিতায় অ্যাওয়েতে দলের ফলাফল। প্রথমে ভারত ও পরে হংকংয়ের মাঠে গিয়ে ড্র করেছে বাংলাদেশ। এ দুটি ম্যাচের ফলাফলকে সিঙ্গাপুরে ম্যাচে প্রেরণা হিসেবে নিচ্ছেন মোরসালিন, ‘এটি অবশ্যই আমাদের আরেকটু অনুপ্রেরণা জোগাবে যে আমরা অ্যাওয়ে ম্যাচগুলোতে ড্র করেছি। আগে যেহেতু ড্র হয়েছে, এখন আরও একটু ভালো করার চেষ্টা করব আমরা। যেভাবে হোক, আমাদের ম্যাচ দুটি উইন করে বের হওয়ার চেষ্টা থাকবে।’

সিঙ্গাপুর ম্যাচের আগে ২৬ মার্চ প্রীতি ফুটবল ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ২০ মার্চ ভিয়েতনামের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা আছে ক্যাবরেরার দলের। ২২ মার্চ ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা চৌধুরী।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

‘অভিনয় নাকি অন্য কিছু, দেখা হচ্ছে ঈদে’

Next Post

ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব

Next Post
ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব

ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.