• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

জামায়াত আমিরের আসনে চীনের ঈদ উপহার

admin by admin
March 17, 2026
in রাজনীতি
0
জামায়াত আমিরের আসনে চীনের ঈদ উপহার

RelatedPosts

রাজনৈতিক ফায়দা তোলার জন্য তারা ‘লং মার্চ’ করছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী

৯০’র গণঅভ্যুত্থান কিংবদন্তি ছাত্রনেতা শফি আহমেদ এর স্মরণ সভা অনুষ্ঠিত

স্থানীয় নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন:সব স্থানে সাত জনের বেশি সমর্থনপ্রত্যাশী বিএনপির, প্রার্থী চূড়ান্ত জামায়াতের


রুপসীবাংলা৭১ প্রতিবেদক ডেস্ক : চীন দূতাবাস ঢাকা-১৫ আসনে দুস্থদের মধ্যে ঈদসামগ্রী দিয়েছে। এ আসনের সংসদ সদস্য জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মঙ্গলবার এসব সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। জামায়াতের আমির এ সময় বলেন, চীন কখনও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি।মিরপুর-১০ নম্বরে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান তিস্তা প্রকল্পের বিষয়টি তোলে ধরেন তাঁর বক্তব্যে। চীন এই প্রকল্প বাস্তবায়নে আগ্রহী। আওয়ামী লীগ শাসনামলে ভারতও আগ্রহ দেখায়। ফলে প্রকল্পটি ঝুলে যায়।

শফিকুর রহমান বলেন, অতীতে কেন তিস্তা প্রকল্প বাস্তবায়ন হয়নি, তা সবাই বোঝে। তিস্তা প্রকল্প উত্তরাঞ্চলের কান্না, সারা বাংলাদেশের কান্না; আমরা এই কান্নার অবসান চাই। ভারতের প্রতি ইঙ্গিত করে জামায়াত আমির বলেন, স্বাধীন পররাষ্ট্র নীতি চাই। সারাবিশ্বকে জানিয়ে দিতে চাই, আমরা স্বাধীন দেশের নাগরিক, আমাদের নিজস্ব পরররাষ্ট্র নীতি আছে। তাই তিস্তা প্রকল্প বাস্তবায়নে শুধু সমর্থন নয়, কিছু করার থাকলে তা করব।

ভারতের সঙ্গে তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি আটকে থাকার মধ্যে ‘তিস্তা রিভার কমপ্রিহেনসিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্ট’ শীর্ষক এ প্রকল্প হাতে নেয় বাংলাদেশ সরকার। এই প্রকল্পে চীনা কোম্পানিকে কাজ দেওয়ার বিষয়ে ঢাকাকে নয়াদিল্লির উদ্বেগ জানানোর মধ্যেই বেইজিং প্রায় ১০০ কোটি ডলারের আনুষ্ঠানিক প্রকল্প প্রস্তাব জমা দেয়। শফিকুর রহমান বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক সুদীর্ঘ ৫০ বছরের। তখন থেকে চীন বৃহৎ উন্নয়ন অংশীদার।

চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের উদাহরণ দিয়ে জামায়াত আমির বলেন, এটি পরিপূর্ণভাবে চীনের উপহার। বাংলাদেশের একটি টাকাও এখানে নেই। বিগত ফ্যাসিস্ট আমলে বন্ধুত্বের নিদর্শন হাইজ্যাক হয়ে গিয়েছিল। তারা এই কেন্দ্রের নাম পাল্টে দিয়েছিল। এটা চরম অকৃতজ্ঞতা। ভারতের প্রতি ইঙ্গিত করে জামায়াত আমির আরও বলেন, অনেকে বাংলাদেশকে কিছু না দিয়ে, সব কিছু নিয়ে যখন-তখন হস্তক্ষেপ করেছে; কিন্তু চীন করেনি। চীন অবিরত বন্ধুর পরিচয় দিয়ে চলেছে।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

সংঘাত বাড়লে খাদ্যসংকটে পড়বে সাড়ে ৪ কোটি মানুষ : ডব্লিউএফপি

Next Post

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার ঈদের জামাত সকাল ৮টায়

Next Post
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার ঈদের জামাত সকাল ৮টায়

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার ঈদের জামাত সকাল ৮টায়

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.