• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

২ জয় বাতিল হওয়ায় এশিয়ান কাপ থেকে ছিটকে গেল মালয়েশিয়া

admin by admin
March 17, 2026
in খেলাধুলা
0
২ জয় বাতিল হওয়ায় এশিয়ান কাপ থেকে ছিটকে গেল মালয়েশিয়া

RelatedPosts

২১ বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা, স্কোয়াডে নেইমার

আর্জেন্টিনার গ্রুপসঙ্গী হয়ে ২৮ বছর পর বিশ্বকাপে ফিরছে অস্ট্রিয়া, দল ঘোষণা


রুপসীবাংলা৭১ ক্রীড়া ডেস্ক : ২০২৭ এশিয়ান কাপে ওঠার দৌড় থেকে ছিটকে পড়েছে মালয়েশিয়া। বাছাইপর্বে নেপাল ও ভিয়েতনামের বিপক্ষে তাদের দুটি জয় বাতিল করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

সংস্থাটির অভিযোগ, মালয়েশিয়ার জাতীয় দলে এমন খেলোয়াড় খেলানো হয়েছে, যারা দেশটির প্রতিনিধিত্ব করার যোগ্য নয়। অর্থাৎ, এমন খেলোয়াড় খেলানো হয়েছে, যারা মালয়েশিয়া জাতীয় দলে খেলার অযোগ্য।

বাছাইপর্বে তৃতীয় রাউন্ডে নেপাল ও ভিয়েতনামের বিপক্ষে মালয়েশিয়ার জয় দুটি এএফসির শাস্তিমূলক রায়ে বাতিল করা হয়েছে। এতে ‘এফ’ গ্রুপে ভিয়েতনামের চেয়ে ৬ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে দুইয়ে নেমে গেছে মালয়েশিয়া।

আর একটি করে ম্যাচ খেলবে এই গ্রুপের মোট চারটি দল। অর্থাৎ গ্রুপের শীর্ষস্থান নিয়ে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে ওঠার কোনো সুযোগ নেই মালয়েশিয়ার।

৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ভিয়েতনাম টিকিট কেটেছে এশিয়ান কাপের।

মালয়েশিয়া ফুটবল অ্যাসোসিয়েশনকে ৫০ হাজার ডলার (৬১ লাখ ২৯ হাজার টাকা) জরিমানাও করেছে এএফসি। ৩০ দিনের মধ্যে এই জরিমানা শোধ করতে হবে।

মালয়েশিয়ান ফুটবল ফেডারেশন নিজেদের ওয়েবসাইটে এ বিষয়ে বিবৃতি দিয়েছে।
সেখানে তারা লিখেছে, এএফসির অফিশিয়াল কাগজপত্র পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেবে।

এর আগে এ মাসের শুরুতে আন্তর্জাতিক ক্রীড়া আদালত (সিএএস) ফিফার দেওয়া শাস্তি আংশিক বহাল রাখে। ভুয়া নাগরিকত্বের নথি ব্যবহার করে মালয়েশিয়ার হয়ে খেলা সাত ফুটবলারকে ১২ মাসের জন্য শুধু অফিশিয়াল ম্যাচে নিষিদ্ধ করার সিদ্ধান্ত দেন আদালত।

সিএএস জানিয়েছে, ফিফার আরোপ করা ৩ লাখ ৫০ হাজার সুইস ফ্রাঁ (৫ কোটি ৪৫ লাখ টাকা) জরিমানাও দিতে হবে মালয়েশিয়া ফুটবল অ্যাসোসিয়েশনকে।

স্পেনের ক্লাব আলাভেসের সেন্টার ব্যাক ফাকুন্দো গারসেস নিষিদ্ধ হওয়া সেই সাত ফুটবলারের একজন।
গত সেপ্টেম্বরে তাদের এক বছরের জন্য নিষিদ্ধ করে ফিফা। তদন্তে উঠে আসে, ভুয়া কাগজপত্র ব্যবহার করে তাদের মালয়েশিয়ার হয়ে এশিয়ান কাপ বাছাইপর্বে ভিয়েতনাম ও নেপালের বিপক্ষে খেলানো হয়েছিল।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

মারা গেছেন অভিনেতা শামস সুমন

Next Post

ঈদের খাবার : যেভাবে রান্না করবেন মজার স্বাদের কাচ্চি বিরিয়ানি

Next Post
ঈদের খাবার : যেভাবে রান্না করবেন মজার স্বাদের কাচ্চি বিরিয়ানি

ঈদের খাবার : যেভাবে রান্না করবেন মজার স্বাদের কাচ্চি বিরিয়ানি

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.