নিজস্ব প্রতিনিধি //
সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে আন্তর্জাতিক নারী সংগঠন ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ।
৭ মার্চ বেলা ১১ টায় হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় এই কর্মসূচি করা হয়।
ক্লাব প্রেসিডেন্ট রওশন আরা আক্তার এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় উপস্থিত ছিলেন ক্লাবের চার্টার প্রেসিডেন্ট কবি তাহমিনা বেগম গিনি, ভাইস প্রেসিডেন্ট-১ এড.শায়লা পারভীন, সেক্রেটারী কুমকুম চৌধুরী, চার্টার সেক্রেটারি সানজিদা মুহিব প্রীতি, সদস্য ব্যাংকার জান্নাতুল নাঈম টুম্পা ও রুমানা চৌধুরী।
১১ বছর ধরে ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ সুবিধাবঞ্চিতদের মাঝে সহায়তার হাত প্রসারিত করে আসছে।


