• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

‘আমি কবিতার মেয়ে ববিতা’

admin by admin
February 28, 2026
in বিনোদন
0
‘আমি কবিতার মেয়ে ববিতা’

RelatedPosts

যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে মুক্তি পাচ্ছে ‘রইদ’

মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে কণ্ঠশিল্পী ঐশীর একক লাইভ কনসার্ট

সামান্থা নন, সিনেমাটির জন্য প্রথম পছন্দ ছিলেন সাই পল্লবী


রুপসীবাংলা৭১ বিনোদন ডেস্ক : দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক অর্জন করেছেন কিংবদন্তি অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। এই অর্জনকে ঘিরে সামাজিক মাধ্যমে তাঁকে অভিনন্দন জানিয়েছেন অভিনেত্রী জয়া আহসান।

শৈশবের স্মৃতিচারণা করে জয়া জানান, ছোটবেলায় নাকি মায়ের হাইহিল পরে ঘুরে বেড়াতেন তিনি। কেউ নাম জিজ্ঞেস করলে বলতেন—“আমি কবিতার মেয়ে ববিতা!” তখন ‘কবিতা’ শব্দটিও ঠিক করে উচ্চারণ করতে পারতেন না।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) নিজের এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘‘ছোটবেলায় নাকি আমি চুল গুছিয়ে মায়ের ঢলঢলে হাইহিল পরে ঘুরে বেড়াতাম। কেউ নাম জিজ্ঞেস করলে বলতাম, ‘আমি কবিতার মেয়ে ববিতা!’ কবিতাও ঠিক করে বলতে পারতাম না। ক-অ-বিতা!’’

ববিতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জয়া বলেন, ‘‘ববিতা আমাদের অভিনয়শিল্পের পাওয়ার হাউস। তার কাছ থেকে আমরা শিখেছি অভিনয় কিভাবে শিল্প হয়ে ওঠে, শিল্পীর ব্যক্তিত্ব ও সৌন্দর্য কিভাবে বহন করতে হয়।

বহু দুর্বল সিনেমা স্মরণীয় হয়ে আছে শুধুমাত্র তার অভিনয়গুণে। ঢাকাই সিনেমার পরিচ্ছন্ন ধারাটি গড়ে উঠেছিল কেবলই তার অভিনয়ের শক্তিতে। বিশ্বসিনেমার মাঝে থেকেও তিনি অবিশ্বাস্য শক্তিতে নজর কেড়েছেন।’’

জয়ার মতে, ‘‘তার কাছ থেকে শেখার, নেওয়ার শেষ নেই।আমরা শুধু চলচ্চিত্রের লোক নই, বাংলাদেশের মানুষও তার প্রতি ঋণী।’’

সবশেষে একুশে পদক প্রাপ্তিতে অভিনন্দন জানিয়ে জয়া বলেন, ‘‘তার একুশে পদক প্রাপ্তিতে আমরা সবাই গর্বিত। যদিও এই পদক তাকে নতুন কিছু দিতে পারেনি। দেশের সর্বোচ্চ পুরস্কার হিসেবে তিনি বরাবরই পেয়েছেন মানুষের প্রাণঢালা ভালোবাসা। তাকে অনন্ত অভিনন্দন।’’

জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে একুশে পদক প্রদান করা হয়েছে। অভিনয় ক্ষেত্রে শিল্পকলা বিভাগে এ সম্মাননা পেয়েছেন ববিতা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে এই পদক প্রদান করা হয়।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

সোনার দামে বড় লাফ, ভরি কত?

Next Post

ইরানের স্কুলে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৫১, আহত ৬০

Next Post
ইরানের স্কুলে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৫১, আহত ৬০

ইরানের স্কুলে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৫১, আহত ৬০

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.