নিজস্ব প্রতিনিধি //
।। এম. গোলাম মোস্তফা ভুইয়া ।।
০১. ২৫ ফেব্রুয়ারী ২৬ বিডিআর বিদ্রোহ ও পিলখানা ট্রাজেডির ১৭ বার্ষিকী। ২০০৯ সালের এই দিন ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের নাটক মঞ্চস্থ করে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্ত্র প্রহরী দেশপ্রেমিক সেনাবাহিনীকে ধ্বংস করে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিনত করার চক্রান্ত শুরু হয়েছিল। ২৫ ফেব্রুয়ারি পিলখানা ট্র্যাজেডি ইতিহাসের ঘৃণীত অধ্যায়। সেদিন বাংলা হারিয়েছিল জাতির সূর্য সন্তানদের। বিডিআর বিদ্রোহের নেপথ্য রহস্য জাতিকে বিগ ফ্রাসীবাদী শাসনক জানতে দেয় নাই। বর্তমান সরকারের উপর প্রত্যাশা করতেই পারি তারা বিডিআর বিদ্রোহের প্রকৃত রহস্য জাতিকে জানাবেন। এই হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটনে ঘটিত কমিশন নিরপেক্ষ ও নির্মোহভাবে কাজ করে দ্রুততম সময়ের মধ্যে জাতিকে এর রহস্য জহানাবেন। সেই সঙ্গে সেনা হত্যাকান্ডের নেপথ্য নায়কদেরও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবেন।

