নিজস্ব প্রতিনিধি //
আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পারলাম যে, ব্রাহ্মণবাড়িয়- ২ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার রুমিন ফারহানা গত ২১শে ফেব্রæয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গেলে সেখানে তার প্রতি একদল উচ্ছৃঙ্খল জনতা অসৌজন্যমূলক আচরণ করে এবং বাধার মুখে পড়ে তিনি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন না করেই তিনি ফিরে আসতে বাধ্য হন।
শহীদ মিনার কেবল একটি স্থাপনা নয় এটি আমাদের ভাষা আন্দোলনের চেতনা, মাতৃভাষার জন্য আত্মত্যাগ এবং গণতান্ত্রিক অধিকারের প্রতীক। ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো প্রত্যেক নাগরিকের সাংবিধানিক ও নৈতিক অধিকার। একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে, বিশেষত একজন নারী সংসদ সদস্যকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে না দেওয়ার ঘটনা গণতান্ত্রিক মূল্যবোধ ও মুক্তচিন্তার পরিপন্থী। এ ধরনের আচরণ নারীর প্রতি বিদ্বেষমূলক মনোভাবের বহিঃপ্রকাশ এবং নারীর রাজনৈতিক ক্ষমতায়ন, অংশগ্রহণ ও নেতৃত্বকে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা।
বাংলাদেশ মহিলা পরিষদ সরাইল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সংঘটিত এই ঘটনায় শহীদ মিনার অবমাননাকারী এবং নারী বিদ্বেষী কার্যক্রমে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জোর দাবি জানায় একই সাথে সকলকে নারী বিদ্বেষী এই ধরণের উচ্ছৃঙ্খল আচরেণ বিরুদ্ধে সচেতন থাকার এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহব্বান জানাচ্ছি।


