নিজস্ব প্রতিনিধিঃ আজ ২১ ফেব্রুয়ারি মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি মন্ডলির সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এম এ গণি, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস কবির, মিনহাজ সেলিম, সম্পাদক মন্ডলির সদস্য হাফিজুর রহমান মিন্টু, ইদ্রিস আলী মোল্লা, নজরুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য মোঃ সলিম, আজহারুল ইসলাম প্রমূখ এর নেতৃত্বে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও রক্তিম অভিবাদন জানানো হয়।


