নিজস্ব প্রতিনিধি //
যথাযথ মর্যাদায় সারা দেশে পালিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস – ২০২৬,
কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি আলোচনা সভার আয়োজন করা হয় কলেজ মিলনায়তনে।
২১ শে ফেব্রুয়ারী শনিবার সকাল ১০:০০ টায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়ব্রত চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৫২ সালে রাস্ট্র ভাষার দাবিতে সালাম, বরকত, রফিক, জব্বারদের রক্তের বিনিময়ে আজকে আমরা বাংলা ভাষায় কথা বলার স্বাধীনতা পেয়েছি। পশ্চিম পাকিস্তানের সরকার উর্দু ভাষাকে পূর্ব পাকিস্তানের ভাষা হিসেবে ঘোষণা করলে বাঙালীরা তা মেনে নেয়নি। ভাষা আন্দোলনের মাধ্যমেই সূত্রপাত হয় স্বাধীনতা যুদ্ধের। উপস্থিত শিক্ষার্থীদের ইতিহাস, ঐতিহ্য নিয়ে চর্চা করার আহবান জানান উপস্থিত বক্তারা।
ক্রীড়া শিক্ষক আলতাফ হোসেন সবুজের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, কলেজ গভর্নিং বডির সদস্য মনির হোসেন, কলেজ শিক্ষক শহীদুল ইসলাম, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আলাউদ্দিন, সিনিয়র সাংবাদিক নিজাম উদ্দিন, কলেজ শাখা ছাএদলের আহবায়ক মেহরাব হোসেন মিরাজ, সদস্য সচিব আজিম হোসেন ( হারুন), ছাএ শিবিরের সভাপতি ফাহিম ও কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

