• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

ঢাকার প্রধান সড়কে অটোরিকশার অবাধ চলাচল নিয়ন্ত্রণ করা হবে : সড়কমন্ত্রী

admin by admin
February 19, 2026
in সারা বাংলা
0
ঢাকার প্রধান সড়কে অটোরিকশার অবাধ চলাচল নিয়ন্ত্রণ করা হবে : সড়কমন্ত্রী

RelatedPosts

ঈদুল আজহা পারস্পরিক সৌহার্দ্যতা ও ভাতৃত্ববোধ জাগ্রত করে : লায়ন গনি মিয়া বাবুল

নারায়ণগঞ্জে ডেঙ্গু মোকাবিলায় ফগার মেশিন বিতরণ

ঝড়ো হাওয়ার পূর্বাভাস, চার বন্দরে তিন নম্বর সঙ্কেত


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল ও এর ফলে সৃষ্ট যানজটের বিষয়টি নিয়ন্ত্রণে আনা হবে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। এ বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি জানান, অটোরিকশা পুরোপুরি বন্ধ করা সম্ভব হবে কি না নাকি নিয়ন্ত্রণের আওতায় এনে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে—তা নির্ধারণে সিটি করপোরেশন, ট্রাফিক বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে। দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্ত্রী বলেন, রেল নেটওয়ার্ক সম্প্রসারণ, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, খাল পুনঃখনন এবং সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে ১৮০ দিনের একটি অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনা নেওয়া হচ্ছে। মহাসড়কে বাজার বসানো, এলোমেলো পার্কিং ও ব্যাটারিচালিত রিকশার কারণে যানজট বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, স্ট্রিট পার্কিংয়ের নামে গুরুত্বপূর্ণ সড়ক ইজারা দেওয়ার বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজন হলে বাতিল করা হবে।

পদ্মা সেতুর টোল আদায় নিয়ে ওঠা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, নিয়মিত টোল সংগ্রহ করা হচ্ছে এবং সেতুর কিস্তি পরিশোধ সম্পন্ন হয়েছে। এ খাতে কোনো বকেয়া নেই।

আসন্ন ঈদে ঘরমুখো যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে পূর্বের সফল ব্যবস্থাপনাকে অনুসরণ করা হবে জানিয়ে তিনি বলেন, অতিরিক্ত কিছু পদক্ষেপ যুক্ত করার বিষয়ে তিন থেকে চার দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে। মেট্রোরেলের কাজ আবার শুরু হয়েছে এবং দ্রুত অগ্রসর হচ্ছে বলেও জানান তিনি।

বিআরটি প্রকল্প প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, প্রকল্পটির কার্যকারিতা নিয়ে প্রাথমিকভাবে প্রশ্ন উঠেছে। তবে এতে বড় অঙ্কের অর্থব্যয় ও ঋণ সংশ্লিষ্ট বিষয় থাকায় তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। বিষয়টি পর্যালোচনায় রয়েছে।

দুর্নীতি ও রাজনৈতিক প্রভাবের প্রশ্নে মন্ত্রী বলেন, জনস্বার্থের বিষয়েই সরকার অগ্রাধিকার দেবে। কোনো গোষ্ঠী বা সংগঠনকে প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না এবং স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালিত হবে।

সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও মো. রাজিব আহসান উপস্থিত ছিলেন।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

নতুন সূচিতে মেট্রোরেল, ইফতারের জন্য যা রাখা যাবে সঙ্গে

Next Post

ইফতারের পর শরীর ক্লান্ত লাগলে দূর করবেন যেভাবে

Next Post
ইফতারের পর শরীর ক্লান্ত লাগলে দূর করবেন যেভাবে

ইফতারের পর শরীর ক্লান্ত লাগলে দূর করবেন যেভাবে

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.