• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

অবশেষে নারী বিপিএলের ঘোষণা দিলো বিসিবি

admin by admin
February 11, 2026
in খেলাধুলা
0
অবশেষে নারী বিপিএলের ঘোষণা দিলো বিসিবি

RelatedPosts

পিৎজার কারিগর থেকে বিশ্বকাপে ইতালির প্রথম ম্যাচ জয়ের নায়ক

সেইফার্ট-অ্যালেন জুটিতে রেকর্ড, ১০ উইকেটে জিতল কিউইরা

ওমানকে উড়িয়ে শুরু জিম্বাবুয়ের


রুপসীবাংলা৭১ ক্রীড়া ডেস্ক : বেশ কয়েকবার নারী বিপিএল আয়োজনের প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এবার টুর্নামেন্টটি আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দিলো দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। বুধবার (১১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (ডব্লিউবিপিএল) আয়োজনের ঘোষণা দিয়েছে বিসিবি।

বিস্তারিত সূচি না দিলেও বিসিবি জানিয়েছে, তিনটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে আগামী ৩ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত হবে ডব্লিউবিপিএলের ম্যাচগুলো। প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে স্থানীয় ক্রিকেটারদের নেবে দলগুলো।

নারী বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান করা হয়েছে নারী উইংয়ের প্রধান রুবাবা দৌলাকে। বাংলাদেশে নারী ক্রিকেটের সামগ্রিক উন্নয়নে এই টুর্নামেন্ট সহায়ক হবে বলে মনে করেন তিনি।

গণমাধ্যমকে রুবাবা দৌলা বলেন, ‘আমরা তিনটি দল নিয়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট করবো। মেয়েদের ক্রিকেটে এটা খুব ভালো সুযোগ হবে। দলগুলো চাইলে বিদেশি ক্রিকেটারদেরও আনতে পারবে।’

দেরিতে হলেও বিপিএল আয়োজনের দাবি পূরণ হওয়ায় খুশি জাতীয় নারী দলের অধিনায়ক নিগার সুলতানা। তিনি বলেন, ‘বেশ কয়েক বছর ধরে কথা হচ্ছিল মেয়েদের বিপিএল হবে। গত বছর তো হতে হতে হয়নি। এবার আনুষ্ঠানিক ঘোষণা এসেছে শুনে অনেক বেশি ভালো লাগছে।’
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

জনপ্রতিনিধি নির্বাচনে ইসলামী নীতি ও দৃষ্টিভঙ্গি

Next Post

সংসদ নির্বাচনে চবির ২৭ সাবেক ছাত্রনেতা প্রার্থী, ক্যাম্পাসে উচ্ছ্বাস

Next Post
সংসদ নির্বাচনে চবির ২৭ সাবেক ছাত্রনেতা প্রার্থী, ক্যাম্পাসে উচ্ছ্বাস

সংসদ নির্বাচনে চবির ২৭ সাবেক ছাত্রনেতা প্রার্থী, ক্যাম্পাসে উচ্ছ্বাস

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.