ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

জুলাই আন্দোলনে শহীদদের আত্মদানে জাতি মুক্তি পেয়েছে: রিজভী

admin by admin
January 18, 2026
in রাজনীতি
0
জুলাই আন্দোলনে শহীদদের আত্মদানে জাতি মুক্তি পেয়েছে: রিজভী

RelatedPosts

জাসদের কেন্দ্রীয় অফিসে মবসৃস্টি ও পুলিশের গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণফোরাম

রাজনৈতিক ফায়দা তোলার জন্য তারা ‘লং মার্চ’ করছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী

৯০’র গণঅভ্যুত্থান কিংবদন্তি ছাত্রনেতা শফি আহমেদ এর স্মরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ||

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মদানের মাধ্যমেই আজ জাতি ভয় ও আতঙ্কের শাসন থেকে মুক্তি পেয়েছে। শহীদদের এই অবদান কোনো প্রতিদানে শোধ করা সম্ভব ন

রবিবার (১৮ জানুয়ারি) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, “আপনাদের সন্তানকে হারানোর যে বেদনা, তা কোনো কথায় সান্ত্বনা দেওয়া যায় না। এই আত্মদান কোনো প্রতিদান দিয়ে শোধ করার বিষয় নয়। তবে বিএনপি ও আমাদের চেয়ারপারসন সবসময় আপনাদের পাশে রয়েছে- এটাই সবচেয়ে বড় কথা।”

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা উদ্ধৃত করে তিনি বলেন, “বলবীর চির উন্নত মম শির- আপনাদের সন্তানের মাথা চির উন্নত। তারা এই জাতির সর্বশ্রেষ্ঠ বীর।”

তিনি বলেন, “আন্দোলনের আগে সভা-সমাবেশে কথা বলতে গেলে সবসময় গ্রেপ্তার ও হামলার আতঙ্ক কাজ করত। আজ আমরা নির্ভয়ে বাইরে বের হয়ে কথা বলতে পারছি- এই স্বাধীনতার পেছনে আবু সাঈদসহ জুলাই আন্দোলনের শহীদদের অবদান রয়েছে।”

আন্দোলনের সাহসিকতা তুলে ধরে রিজভী বলেন, “গুলি ও লাশের মাঝেও পানি চাইতে চাইতে এগিয়ে যাওয়া সেই তরুণদের দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় মৃত্যুর উপত্যকা পেরিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়। তারাই মৃত্যুকে জয় করে গোটা জাতিকে মুক্তি এনে দিয়েছে।”

তিনি আরো বলেন, আন্দোলনের প্রতিটি ধাপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিবিড়ভাবে যুক্ত ছিলেন এবং লন্ডন থেকে আন্দোলনের প্রতি সমর্থন ও নির্দেশনা দিয়েছেন। “ফ্যাসিবাদী শাসনের প্রথম শিকার তারেক রহমান ও তার পরিবার- এটাই বাস্তব সত্য,” যোগ করেন তিনি।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

Previous Post

আনোয়ার সিটি ম্যাজিক সিটি আইল্যান্ড রিসোর্টে ফ্যামিলি ডে, পিকনিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Next Post

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বাংলাদেশের দারুণ সূচনা

Next Post
যুক্তরাষ্ট্রকে হারিয়ে বাংলাদেশের দারুণ সূচনা

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বাংলাদেশের দারুণ সূচনা

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.