রুপসীবাংলা৭১ রিপন ইসলাম রংপুর : প্রাইভেট ক্লিনিকে চিকিৎসার আড়ালে শিক্ষিত বিবেক আজ কত নগণ্য ! আগন্তুক রোগীরা যেন ডাক্তারের রশি বাঁধা গরুর পাল।
ডঃ ইলোরা রংপুর সরকারি মেডিক্যালে সার্জারি বিভাগের অধ্যাপক এবং আরকে রোড সংলগ্ন চেকপোস্ট ধাপ এলাকায় দেশ ক্লিনিকে ব্যাক্তিগত ভাবে নিয়মিত রোগী দেখেন। তিনি একই ওয়ার্ডে অপারেশন থিয়েটারে অপারেশন করেন এবং পার্শ্বের কেবিনে রোগী দেখেন।
এহেন পরিস্থিতিতে রোগ যন্ত্রণায় কাতর আগত রোগীদের ভীতিকর অবস্থার সম্মুখীন হতে হয়। এতে হিতে-বিপরীত পরিবেশে বাধ্যগত অসহায় রোগীরা নানান উদ্বেগ উৎকণ্ঠায় ভিন্ন রোগের জন্ম নিয়ে বাসায় ফেরে।
গোপন তথ্যের ভিত্তিতে সরেজমিন পর্যালোচনায় সেখানে সাংবাদিক উপস্থিত হলে দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও ডঃ ইলোরা কথা বলতে সম্মত হননি।

