• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে ভ্যাটের পাওনা টাকা : এনবিআর

admin by admin
January 7, 2026
in অর্থনীতি
0
সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে ভ্যাটের পাওনা টাকা : এনবিআর

RelatedPosts

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তা তৈরিতে ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ১৪ লাখ টাকা

আসন্ন ২০২৬-২৭ বাজেটে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট বৃদ্দির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত


রুপসীবাংলা৭১ অর্থনীতি ডেস্ক : করদাতাদের ভোগান্তি কমাতে অনলাইনে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ভ্যাট রিফান্ড বা ভ্যাট ফেরতের সুবিধা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে ভ্যাটের পাওনা টাকা পাওয়ার জন্য করদাতাদের আর সশরীরে অফিসে যেতে হবে না।

আজ বুধবার (০৭ জানুয়ারি) এনবিআর’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আজ এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান আনুষ্ঠানিকভাবে অনলাইন ভ্যাট রিফান্ড প্রক্রিয়ার উদ্বোধন করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, করদাতাদের ভ্যাট রিফান্ডপ্রাপ্তিতে দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এনবিআর অটোমেটেড বা স্বয়ংক্রিয় পদ্ধতিতে আবেদন প্রক্রিয়াকরণের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে বর্তমান (e-VAT) পদ্ধতিতে একটি নতুন ‘রিফান্ড মডিউল’ যুক্ত করা হয়েছে। এই সিস্টেমটি অর্থ বিভাগের (iBAS++) এবং বাংলাদেশ ব্যাংকের BEFTN (Bangladesh Electronic Fund Transfer Network) নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হয়েছে।

এর ফলে করদাতার পাওনা টাকা সরাসরি তার নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে।নতুন এই ব্যবস্থায় করদাতা তার মাসিক ভ্যাট রিটার্নের মাধ্যমেই অনলাইনের রিফান্ড বা টাকা ফেরতের আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেট আবেদনটি যাচাই-বাছাই করার পর অনুমোদিত অর্থ স্বয়ংক্রিয়ভাবে করদাতার ব্যাংক হিসাবে চলে যাবে।

উদ্বোধনী দিনেই এনবিআর চেয়ারম্যান ঢাকার তিনটি ভ্যাট কমিশনারেটের তিনজন করদাতার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ৪৫ লাখ ৩৫ হাজার টাকা ফেরত দেন। অনুষ্ঠানে করদাতাদের প্রতিনিধি এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এনবিআর জানায়, এই মডিউল চালুর ফলে রিফান্ড প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও দ্রুত হবে। আবেদন করা থেকে টাকা পাওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়াটি ঘরে বসেই সম্পন্ন করা যাবে। এ বিষয়ে কোনো তথ্যের প্রয়োজন হলে সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেটে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এনবিআর আশা করছে, ডিজিটাল কর ব্যবস্থাপনার মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে করদাতারা এনবিআরকে পূর্ণ সহযোগিতা করবেন।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

ট্রাম্পকে মোদি : ‘স্যার, আমি কি আপনার সঙ্গে একটু দেখা করতে পারি?’

Next Post

শীতে বাসায় যেভাবে বানাবেন ‘গ্রিলড রেড স্ন্যাপার’

Next Post
শীতে বাসায় যেভাবে বানাবেন ‘গ্রিলড রেড স্ন্যাপার’

শীতে বাসায় যেভাবে বানাবেন ‘গ্রিলড রেড স্ন্যাপার’

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.