নিজস্ব প্রতিনিধিঃ মহান বিজয় দিবসে বেতাগীতে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা : মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় বেতাগী উপজেলা প্রশাসন কর্তৃক উপজেলা সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা্ সাদ্দাম হোসেন। বক্তব্য রাখেন বেতাগী থানার অফিসার ইন চার্জ জুয়েল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান শাজাহান কবির, মুক্তি যুদ্ধকালিন কমান্ডার মোতালেব সিকদার, বাংলাদেশ মুক্তি যোদ্ধা সংসদ বেতাগী উপজেলা কমান্ডের যুগ্ম আহবায়ক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা – ২( বেতাগী – বামনা – পাথরঘাটা) আসনের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু, বীর মুক্তিযোদ্ধা আবদুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক মিনা প্রমুখ।
বীর মুক্তিযোদ্ধা মো: জিয়াউল কবির দুলু ১৯৭১ সালে মুক্তি যুদ্ধের স্মৃতি চারনে বলেন, ১৯৭১ এর ২৬ শে মার্চ দুপুরে বেতাগী ওয়ারলেসে কর্মরত শাজাহান গাজী প্রাপ্ত স্বাধীনতার বার্তা ততকালীন ছাএনেতা হুমায়ুন কবির হিরু’ র নিকট পৌঁছে দেয়। পরে জনাব হিরু শরীফ আলাউদ্দিন খান দুলালকে দিয়ে দুপুর ২ টায় বেতাগী বাজারে প্রচারের ব্যবস্থা করলে দুলাল খান সাথে দুলু ( নিজে) টিনের জেল পিটিয়ে ততকালীন মুসলিম লীগের নেতা আলতাফ খানের বাজারের ঘরের সন্মুখ দিয়ে গিয়ে খাসকাচারির মাঠে গিয়ে শেষ করেন। পরের দিন ২৭ মার্চ বিকেলে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়া বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা করেন। মেজর জিয়ার কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণার সাথে সাথে সারা দেশে ছাএ যুবকরা বাঁধ ভাঙা স্রোতের মতো মুক্তি যুদ্ধে ঝাপিয়ে পড়ে। মেজর জিয়ার ঘোষণায় জাতিকে উদ্বুদ্ধ করেছে, প্রেরণা ঝুঁকিয়েছে যুদ্ধে যেতে। সারা দেশের মতো সেই ঢেউ বেতাগীতে এসেও লেগেছে। আমরাও মেজর জিয়ার ঘোষণায় যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে থাকি এবং বাঁশের লাঠি নিয়ে প্রথমে বর্তমান ইউ এন ও অফিস যেখানে সেই মাঠে ট্রেনিং নেই। তিনি মুক্তি যুদ্ধের ৯ম সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল, সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেন মেহেদী আলী ইমাম,শাহজাদা আবদুল মালেক খান,অধ্যাপক হুমায়ূন কবির হিরু’ র মুক্তি যুদ্ধের অবদানের কথা উল্লেখ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বলেন মেজর জলিল মুক্তি যুদ্ধের সময়ে ভারতীয় বাহিনীর লুটপাটের বিরুদ্ধে প্রতিবাদ করেন এবং দেশের তিনিই প্রথম রাজবন্দী। তিনি বলেন, মেজর এম এ জলিল আমাকে একটি গ্রুপের নেতৃত্ব দিয়ে প্যালেস্টাইন জনগণের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে পাঠান মুসলমানদের পবিত্র মসজিদ আল আকসা পুনরুদ্ধারের জন্য। আমি সাহসিকতার সাথে যুদ্ধ করে বিশ্বের দরবারে বাঙালি শার্দূলদেরকে তুলে ধরেছি। তিনি আরও বলেন,স্বাধীন বাংলার প্রথম পতাকা উওোলক, ৪ খলিফা খ্যাত নেতা ডাকসুর সাবেক ভিপি আ স ম আবদুর রব ভাইর নেতৃতাধীন দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলাম। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা ২ ( বেতাগী বামনা পাথরঘাটা) আসনে প্রার্থী মনোনীত করেছেন। নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথেই সম্ভাব্য প্রার্থী কিলিং শুরু করা হয়েছে। ১২ ফেব্রুয়ারীর নির্বাচন সরকার নির্ধারিত তারিখে করতে পারবে কিনা বা হবে কিনা তা অনিশ্চিত। আগামী নির্বাচনে মুক্তি যুদ্ধের পক্ষে, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, দেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে মুক্তি যুদ্ধের দলকে নির্বাচিত করার আহবান জানান। বীর মুক্তিযোদ্ধা মোতাবেক শিকদার বলেন,আপনার কে কি বলবেন বা বেজার হবেন জানিনা ১৯৭১ সালে ২৭ মার্চ মেজর জিয়া বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর পক্ষে স্বাধীনতা ঘোষণা দেন।
শাজাহান কবির বলেন, ১৯৭১ সালে ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়া প্রথমে নিজের নামেই স্বাধীনতা ঘোষণা করেন। পরে ২য় বার মেজর জিয়া গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান এর পক্ষে স্বাধীনতা ঘোষণা দেন। বেতাগীর অফিসার ইনচার্জ জুয়েল ইসলাম বলেন,পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে সর্বপ্রথম রাজারবাগে পুলিশ লাইনে পুলিশ বাহিনী প্রতিরোধ গড়ে তুলে এবং কালো রাতে শত শত পুলিশ শহীদ হন। সভাপতির বক্তব্যে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা্ সাদ্দাম হোসেন শহীদ মুক্তি যোদ্ধা ও জীবিত বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন,তাদের ত্যাগ ও আত্মদানের বিনিময় আজ স্বাধীন বাংলা দেশ। আমরা একটি পতাকা ও একটি রাষ্ট্র পেয়েছি পৃথিবীর মানচিত্রে। এ দেশকে সবাই মিলে নতুন বাংলাদেশ গড়তে হবে। আমাদের আন্তরিকতা কোন ঘাটতি নাই আয়োজনে। সরকার আমাকে সুষ্ঠু নির্বাচন আয়োজনে পাঠায়েছে। আপনাদের সহযোগিতা নিয়ে আমি শান্তিপুর্ন সুষ্ঠু পরিবেশে আনন্দ দায়ক ও উতসবের সাথে নির্বাচন করতে চাই।
বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদেরকে উপহার সামগ্রী বিতরণ করেন। বিশেষ মোনাজাত পরিচালনা করেন বেতাগী উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা আতিকুর রহমান। উল্লেখ্য বেতাগী উপজেলায় তালিকাভুক্ত ২২৯ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছে। এখন জীবিত ৮৫ জন।তার মধ্যে অসুস্থ রয়েছেন প্রায় ৪০ জন।

