নিজস্ব প্রতিনিধিঃ আজ মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯মাস রক্তক্ষয়ী লড়াই, ৩০ লক্ষ শহীদ ও প্রায় ৩লক্ষ নারীর সম্ভ্রমের বিনিময়ে এবং পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্যদিয়ে বাংলাদেশের বিজয় ঘোষিত হয়েছিল।
গণতান্ত্রিক বিপ্লবী পার্টি আজ সকাল ৮.৩০টায় সাভার স্মৃতিসৌধের বিপরীতে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এর জমায়তে হয়।
সকাল ৯টায় পার্টির সাধারণ সম্পাকদ শ্রমিক জননেতা মোশরেফা মিশু, কেন্দ্রীয় নেতা শহীদুল ইসলাম সবুজ, আমেনা আক্তার, নজরুল ইসলাম আসাদ এর নেতৃত্বে নেতা-কর্মীরা জাতীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ শেষে রেড সেলুট জানান ও এক মিনিট নিরবতা পালন করেন।

শ্রদ্ধা নিবেদন পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে কমরেড মোশরেফা মিশু বলেন- যেই জামাত-শিবির, রাজাকার-আলবদর-আলশামস বাংলাদেশের জন্মের বিরোধীতা করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল, কয়েক লক্ষ নারীকে ধর্ষণ করেছিল, সেই খুনিরা বিজয়ের ৫৪ বছর পরও মুক্তিযুদ্ধকে, বাংলাদেশকে অস্বীকার করার মত ধৃষ্টতা দেখায়! তিনি দেশবাসীর প্রতি’৭১ ও ‘২৪ এর চেতনায় সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষে স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দেয়ার আহবান জানান।

