• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

শরীয়তপুরে ওষুধ পাচারের সময় সদর হাসপাতালের ২ কর্মী আটক

admin by admin
December 10, 2025
in সারা বাংলা
0
শরীয়তপুরে ওষুধ পাচারের সময় সদর হাসপাতালের ২ কর্মী আটক

RelatedPosts

ঈদুল আজহা পারস্পরিক সৌহার্দ্যতা ও ভাতৃত্ববোধ জাগ্রত করে : লায়ন গনি মিয়া বাবুল

নারায়ণগঞ্জে ডেঙ্গু মোকাবিলায় ফগার মেশিন বিতরণ

ঝড়ো হাওয়ার পূর্বাভাস, চার বন্দরে তিন নম্বর সঙ্কেত


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : শরীয়তপুর সদর হাসপাতাল থেকে ভ্যানে করে সরকারি ওষুধ পাচারের অভিযোগে পরিচ্ছন্নতা কর্মীসহ দুইজনকে আটক করেছে আনসার সদস্যরা। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় হাসপাতাল চত্বর থেকে তাদের আটক করা হয়। পরে আটককৃতদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

আটকৃতরা হলেন- হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী টুবেল হরিজন (৩৫) ও ডোমের সহযোগী ইবাদুল মিয়া। হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী টুবেল হরিজন ও ডোমের সহযোগী ইবাদুল মিয়া একটি ভ্যানে করে হাসপাতালের বিভিন্ন পরিত্যক্ত সরঞ্জাম নিচ্ছিলেন। এসময় হাসপাতালের কর্তব্যরত আনসার সদস্য আব্দুর রাজ্জাক তাদের দুজনকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। তারা জানান, সদর হাসপাতালের ফার্মেসিতে কর্তব্যরত বিকাশ রায় তাদের এগুলো দিয়ে বাইরে নিয়ে যেতে বলেন।

একপর্যায়ে তাদের কথাবার্তায় সন্দেহ হলে ভ্যানগাড়ি তল্লাশি করে ১৭৫ বক্সে ৮৭৫০ পিস সলবিয়ন (Solbion) ভিটামিন ওষুধ ও মেয়াদ উত্তীর্ণ সিরিঞ্জ উদ্ধার করেন। পরবর্তীতে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ এসে ওষুধসহ দুইজনকে আটক করে থানায় নেয়।

আনসার সদস্য আব্দুর রাজ্জাক বলেন, ‍“টুবেল হরিজন ও ইবাদুল মিয়া হাসপাতালের পরিত্যক্ত সরঞ্জাম ভ্যানগাড়িতে তুলছিলেন। সন্দেহজনক আচরণ দেখে আমি তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করি। তারা জানান, ফার্মেসির কর্মী বিকাশ রায় তাদের এসব বাইরে নিতে বলেছিলেন। পরে ভ্যান তল্লাশি করে ১৭৫ বক্সে ওষুধ, মেয়াদ উত্তীর্ণ সিরিঞ্জ উদ্ধার করে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাই।”

এ বিষয়ে সদর হাসপাতালে ফার্মাসিস্ট বিকাশ চন্দ্র অভিযোগ অস্বীকার করে মোবাইলে বলেন, “সরকারি ওষুধ কেউ বাইরে নিয়ে বিক্রি করতে পারে না। এটা সম্পূর্ণ আইনের বাইরে। আমি নিজেই রোগীদের প্রয়োজন মেটাতে হিমশিম খাই, সেখানে বাইরে বিক্রির প্রশ্নই ওঠে না। যারা আমার বিরোধী, তারাই ইচ্ছাকৃতভাবে আমার নাম জড়াতে পারে। আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।”

ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মিতু আক্তার। তিনি বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দেখে আমি প্রথম খবর পাই। ঘটনাটি দেখে সত্যিই অবাক হয়েছি, এটি অত্যন্ত ভয়ঙ্কর। তারা কতদিন ধরে এ কাজ করছে, সেটিও খতিয়ে দেখা হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

পালং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

রাশিয়ার সামরিক কার্গো বিমান বিধ্বস্ত, নিহত সব আরোহী

Next Post

আজ কত টাকা ভরিতে বিক্রি হচ্ছে সোনা?

Next Post
আজ কত টাকা ভরিতে বিক্রি হচ্ছে সোনা?

আজ কত টাকা ভরিতে বিক্রি হচ্ছে সোনা?

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.