• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের আশ্রয় কার্যক্রম বন্ধ ঘোষণা

admin by admin
November 29, 2025
in আন্তর্জাতিক
0
যুক্তরাষ্ট্রে অভিবাসীদের আশ্রয় কার্যক্রম বন্ধ ঘোষণা

RelatedPosts

সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক

মধ্যপ্রাচ্যে সহিংসতা বন্ধের আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব

রাস্তায় যত্রতত্র থুতু বা ময়লা ফেললেই হবে জরিমানা


রুপসীবাংলা৭১ আন্তর্জাতিক ডেস্ক : সব ধরনের আশ্রয়ের আবেদন গ্রহণ সাময়িকভাবে স্থগিত রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ডিসিতে দুই ন্যাশনাল গার্ড সদস্যের ওপর গুলি চালানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হলো।

শুক্রবার (২৮ নভেম্বর) এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবার (ইউএসসিআইএস) পরিচালক জোসেফ এডলো বলেন, প্রতিটি বিদেশি নাগরিককে চূড়ান্ত যাচাই নিশ্চিতের আগ পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকবে।

গত বুধবার ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের দুই সেনাকে গুলি করেন আফগানিস্তানের এক অভিবাসী। এরমধ্যে এক সেনা মারা গেছেন। ওই গুলির ঘটনার জেরে এ সিদ্ধান্ত নিলো মার্কিনিরা।

এর আগে বৃহস্পতিবার তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসী নেওয়া বন্ধের ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সংবাদ মাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়, স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের আওতাধীন ইউএসসিআইএস কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা কোনও দেশের আশ্রয় আবেদন অনুমোদন অথবা বাতিল না করেন।

নির্দেশনায় বলা ছিল, সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে পৌঁছালে থামুন এবং অপেক্ষা করুন।

তবে আবেদন যাচাই বাচাইয়ের কাজ তারা চালিয়ে যেতে পারবেন। শুধুমাত্র সিদ্ধান্ত নেওয়া থেকে কর্মকর্তাদের বিরত থাকতে বলা হয়েছে।

বৃহস্পতিবার ইউএসসিআইএস জানায়, তারা ১৯টি দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসনকারী ব্যক্তিদের ইস্যু করা গ্রিন কার্ড পুনরায় পরীক্ষা করবে। এ নির্দেশনায় বুধবারের গুলির ঘটনার উল্লেখ ছিল না।

এদিকে, তৃতীয় বিশ্বের সব দেশের কথা বললেও ট্রাম্প নির্দিষ্ট করে কোনো দেশের কথা উল্লেখ করেননি। ধারণা করা হচ্ছে, তার এ সিদ্ধান্ত ব্যাপক আইনি বাধার মুখে পড়বে। এছাড়া এ নিয়ে বিশ্বব্যাপী সমালোচনা ও চাপের মুখেও পড়বেন তিনি।

ইতিমধ্যে জাতিসংঘের বিভিন্ন সংস্থা ট্রাম্পের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে।

দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পরই অভিবাসনে লাগাম টানার চেষ্টা করছেন ট্রাম্প। তার প্রশাসন অনেক অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। এরসঙ্গে যুক্তরাষ্ট্রে জন্ম হলেই স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাওয়ার আইনও বাতিলের চেষ্টা করছেন তিনি।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

তিশা নন, অ্যাকশন সিনেমায় আরিফিন শুভর নায়িকা মিম

Next Post

বরগুনার কাকচিড়া বাজারে আগুন, পুড়ে গেছে ৪টি দোকান

Next Post
বরগুনার কাকচিড়া বাজারে আগুন, পুড়ে গেছে ৪টি দোকান

বরগুনার কাকচিড়া বাজারে আগুন, পুড়ে গেছে ৪টি দোকান

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.