ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

এয়ারক্রাফট সংযোজনের সঙ্গে বাড়ছে পাইলট ও ইঞ্জিনিয়ার চাহিদা : চুয়েট ভিসি

admin by admin
November 27, 2025
in শিক্ষা-সংস্কৃতি
0
এয়ারক্রাফট সংযোজনের সঙ্গে বাড়ছে পাইলট ও ইঞ্জিনিয়ার চাহিদা : চুয়েট ভিসি

RelatedPosts

দেশের উচ্চশিক্ষায় বিশ্বমানের কর্মমুখী ও কারিগরি শিক্ষায় গুরুত্ব দিয়ে দক্ষ জনশক্তি গড়া তুলতে হবে-রাষ্ট্রপতি

৮১ বছরে জাতিসংঘ: মানবতার কল্যাণে কার্যকর জাতিসংঘ চাই

ঢাকার রামকৃষ্ণ মিশনে মহাষ্টমীর সন্ধ্যা পূজায় ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী


রুপসীবাংলা৭১ শিক্ষা-সংস্কৃতি ডেস্ক : এয়ারক্রাফট সংযোজনের সঙ্গে পাইলট ও ইঞ্জিনিয়ারের চাহিদা বাড়ছে উল্লেখ করে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া বলেছেন, যোগাযোগ ব্যবস্থা আরও গতিশীল ও নিরাপদ করতে বিশ্বজুড়েই বাড়ছে উড়োজাহাজের ব্যবহার।

বুধবার চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের উদ্যোগে সেমিনার কক্ষে আয়োজিত ‘এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং: ইন্ট্রাপ্রিনিউরিয়াল অপরচুনিটিস ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চুয়েট ভিসি বলেন, এয়ারক্রাফট সংযোজনের সঙ্গে পাইলট ও ইঞ্জিনিয়ারের ক্রমবর্ধমান এই চাহিদা জোগানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো উড়োজাহাজের রক্ষণাবেক্ষণের জন্য যোগ্য ইঞ্জিনিয়ার তৈরি। এ পেশার দক্ষ জনবল বিমানের নিরাপত্তা নিশ্চিত করে এবং টেকসই উড়োজাহাজ পরিবহনের বিকাশকে সক্ষম করে জাতীয় প্রতিরক্ষা, বৈজ্ঞানিক গবেষণা এবং বৈশ্বিক সংযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি বলেন, যেকোনো বিমানসংস্থার বিমানবহরে এয়ারক্রাফট সংযুক্তির সঙ্গে-সঙ্গে অতিরিক্ত পাইলট ও ইঞ্জিনিয়ারের চাহিদা বাড়ে। নতুন এয়ারক্রাফট সংযোজন এবং নতুন রুটের ব্যাপ্তি ঘটানোর পূর্বেই পাইলট ও ইঞ্জিনিয়ার নিয়োগের বিষয়টি চুড়ান্ত করা এয়ারলাইন্সের সুষ্ঠু ও সঠিক পরিকল্পনারই অংশ। এর জন্য চাই দক্ষ ও প্রস্তুত জনবল। চুয়েট’র মতো উচ্চ শিক্ষা-গবেষণামূলক প্রতিষ্ঠানগুলো এ খাতে দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি।

চুয়েট যন্ত্রকৌশল বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ মোস্তফা কামাল ভূঞার সভাপতিত্বে এবং গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তর এর পরিচালক ও যন্ত্রকৌশল বিভাগ এর অধ্যাপক ড. সজল চন্দ্র বনিকের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন- মেকানিক্যাল এন্ড ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান। সেমিনারে রিসোর্স পার্সন ছিলেন- যুক্তরাষ্ট্রের বেল হেলিকপ্টারের প্রিন্সিপাল এয়ারফ্রেম ডিজাইন ইঞ্জিনিয়ার ও যন্ত্রকৌশল বিভাগের সাবেক শিক্ষক প্রকৌশলী মশিউর চৌধুরী।
রুপসীবাংলা৭১

Previous Post

গাজীপুর

Next Post

শেখ হাসিনার দুর্নীতি মামলার রায়কে ঘিরে আদালতে বিজিবি মোতায়েন

Next Post
শেখ হাসিনার দুর্নীতি মামলার রায়কে ঘিরে আদালতে বিজিবি মোতায়েন

শেখ হাসিনার দুর্নীতি মামলার রায়কে ঘিরে আদালতে বিজিবি মোতায়েন

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.