• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

৩য় বারের মত “সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ’’ লাগাতার অবস্থান কর্মসূচি ২৫তম দিন চলমান

admin by admin
November 26, 2025
in শিক্ষা-সংস্কৃতি
0
৩য় বারের মত “সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ’’ লাগাতার অবস্থান কর্মসূচি ২৫তম দিন চলমান

RelatedPosts

সংসদ নির্বাচনে চবির ২৭ সাবেক ছাত্রনেতা প্রার্থী, ক্যাম্পাসে উচ্ছ্বাস

পদত্যাগের ঘোষণা ঢাবি উপাচার্য নিয়াজ আহমদের

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারি

নিজস্ব প্রতিনিধঃ দেশের সকল সচল স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তির লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের সামনে ৩য় বারের মত “সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ’’ এর উদ্যোগে শিক্ষক-কর্মচারীদের লাগাতার অবস্থান কর্মসূচি ২৫তম দিন চলমান

অদ্য ২৬ নভেম্বর, ২০২৫ (বুধবার) সকাল ১০:০০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ১১ মার্চ ২০২৫ খ্রি. তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিশ্রুত সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবীতে “সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ’’ এর উদ্যোগে ২৫তম দিনের মতো সারা দেশ থেকে আগত নন এমপিও শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হয়। উক্ত কর্মসূচীতে সভাপতিত্ব করেন সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল মোঃ সেলিম মিয়া।

আজকের লাগাতার অবস্থান কর্মসূচীর ২৫তম দিনের প্রথমার্ধে কেন্দ্রীয় সমন্বয়কবৃন্দ এবং বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষক-কর্মচারীবৃন্দ এমপিওভুক্তির দাবীতে বক্তব্য রাখেন। বক্তব্যে তারা এমপিওভুক্তির আবেদনের প্রজ্ঞাপনছাড়া রাজপথ ছেড়ে যাবেন না বলে অঙ্গিকার করেন।

পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আজকের দিনের দ্বিতীয়ার্ধে বেলা ২টায় সরকার প্রতিশ্রুত সচল সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবী এবং শিক্ষা মন্ত্রণালয়ের এমপিওভুক্তির কার্যক্রম বাস্তবায়নের জন্য অর্থ মন্ত্রণালয়ে প্রেরিত এমপিও নীতিমালা অনুমোদন ও অর্থ ছাড়ের দাবীতে যমুনা অভিমুখে ঘেরাও কর্মসূচী শুরু হয়। উক্ত কর্মসূচীটি প্রথমে মিছিল নিয়ে কদম ফোয়ারার পূর্বে লিংক রোড হয়ে মিছিলটি পল্টন মোড় হয়ে যমুনা অভিমুখে প্রেসক্লাবের সামনে দিয়ে গেলে কদম ফোয়ারার নিকট পুলিশ বেরিকেট দিয়ে যমুনা ঘেরাও কর্মসূচী প্রতিরোধ করার চেষ্টা করে। এতে যমুনা ঘেরাও কর্মসূচীতে অংশগ্রহণকারী শিক্ষক-কর্মচারীবৃন্দ পুলিশি বাধা পেয়ে প্রায় ২ ঘন্টা ধরে রাস্তা বন্ধ করে শুয়ে পড়েন এবং এমপিওভুক্তির প্রজ্ঞাপনের দাবীতে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরে মুহুরমোহ স্লোগান দিতে থাকেন। নেতৃবৃন্দ পুলিশি বাধায় বেরিকেটের সামনে দাড়িয়ে এমপিওভুক্তির প্রজ্ঞাপন ছাড়া রাজপথ ছাড়বেন না হুশিয়ারি উচ্চারন করেন। পরবর্তীতে রমনা জোনের ডিসি মাসুদ আলম তাৎক্ষনিকভাবে মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর, শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেন এবং এমপিওভুক্তির কাজ চলমান থাকায় যমুনা ঘেরাও কর্মসূচী স্থগিত করার জন্য অনুরোধ করেন। এতে উপস্থিত অনেক শিক্ষক আপত্তি জানালেও সমন্বয়কবৃন্দের হস্তক্ষেপে আগামীকাল বেলা ১২টার মধ্যে এমপিওভুক্তির প্রজ্ঞাপন না হলে ১২টার পর অর্থ মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচী ঘোষণা করে যমুনা অভিমুখে কর্মসূচী স্থগিত ঘোষণা করেন।

এ সময় আরো বক্তব্য রাখেন মূখ্য সমন্বয়ক অধ্যক্ষ দবিরুল ইসলাম, মূখ্য সমন্বয়ক অধ্যক্ষ মোঃ নাজমুছ সাহাদাত আজাদী, সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মোঃ মুনিমুল হক, যুগ্ম সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মোঃ ইমরান বিন সোলাইমান, সমন্বয়ক অধ্যক্ষ সাজ্জাদ হোসেন, সমন্বয়ক অধ্যক্ষ আব্দুস সালাম, সমন্বয়ক অধ্যক্ষ বাকী বিল্লাহ, সমন্বয়ক সুপার মোঃ ফরহাদ হোসেন বাবুল, সমন্বয়ক অধ্যক্ষ মোঃ আবতাবুল আলম, সমন্বয়ক অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, সমন্বয়ক প্রধান শিক্ষক আবু বক্কর মোঃ এরশাদুল হক, সমন্বয়ক প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান বাবুল, সমন্বয়ক অধ্যক্ষ মোঃ মিজানুল হক মামুন, সমন্বয়ক প্রভাষক মোঃ রায়হান কবির মিঠু, সমন্বয়ক প্রভাষক মোঃ মোবারক হোসেন, সমন্বয়ক প্রভাষক মোঃ হাবিবুল্লাহ, সমন্বয়ক প্রভাষক মোঃ গোলাম মোস্তফা, সমন্বয়ক সহকারী প্রধান শিক্ষক মোঃ এনামুল হক ও সমন্বয়ক মোঃ জাহিদ হোসেন।

Previous Post

তামাক কোম্পানির অপতৎপরতা রুখতে আইন শক্তিশালী করা জরুরি

Next Post

ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক খুলনা নিশ্চিতের আহ্বানে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

Next Post
ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক খুলনা নিশ্চিতের আহ্বানে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক খুলনা নিশ্চিতের আহ্বানে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.