ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

একই রাতে কক্সবাজার শহর ও রেললাইনে আগুন

admin by admin
November 13, 2025
in সারা বাংলা
0
একই রাতে কক্সবাজার শহর ও রেললাইনে আগুন

RelatedPosts

উপকূলীয় অঞ্চলে চাষাবাদে নতুন সম্ভাবনা নিয়ে এলো উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১১৯’

শ্রীনগরে অগ্রণী ব্যাংকের শাখায় প্রতারিত গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

শ্রীনগরে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : কক্সবাজার শহরে একই রাতে দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাতে বাজারঘাটা এলাকার একটি বহুতল মার্কেট ও বাসটার্মিনাল সংলগ্ন রেললাইনে আগুন লাগে। পরপর দুটি ঘটনায় শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বাজারঘাটা এলাকার শাহরাজ নামের বহুতল মার্কেটে রাত সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। মার্কেটটিতে ইলেকট্রনিকসসহ নানা পণ্যের দোকান রয়েছে।

প্রত্যক্ষদর্শী চাকরিজীবী রায়হান উদ্দিন বলেন, “রাত ১১টা ৫০ মিনিটে আমরা আগুন দেখতে পাই। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।”

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম জানান, মার্কেটের দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়। তবে কীভাবে আগুন লেগেছে তা এখনো নিশ্চিত নয়। ক্ষয়ক্ষতির পরিমাণ ও কারণ তদন্ত শেষে জানা যাবে।

তিনি বলেন, “অগ্নিকাণ্ডে দ্বিতীয় তলার একটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে এবং নিচতলার কয়েকটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।”

অন্যদিকে, একই রাতে কক্সবাজার বাসটার্মিনাল সংলগ্ন উত্তর পাশের নারকেল বাগান এলাকায় রেললাইনে আগুন জ্বলতে দেখা যায়। স্থানীয়রা জানান, হঠাৎ রেললাইনের ওপর আগুন জ্বলতে দেখে তারা বিষয়টি কর্তৃপক্ষকে জানান। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা আগুন ধরিয়ে পালিয়ে গেছে।

১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজার জেলাজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে জেলার ২৮টি স্থানে তল্লাশি চৌকিতে পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস।

তিনি বলেন, “অস্থিতিশীলতা ঠেকাতে জেলার গুরুত্বপূর্ণ ২৮টি স্থানে বিশেষ নজরদারি রাখতে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। জনগণের জানমাল রক্ষায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কোনো বিশৃঙ্খলা বা অস্থিতিশীলতা সৃষ্টি হতে দেওয়া হবে না।”
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

Next Post

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে আগুন

Next Post
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে আগুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে আগুন

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.