• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

৩০ তম বৈশ্বিক জলবায়ু সম্মেলনকে সামনে রেখে ন্যাশনাল অ্যালায়েন্স ফর জাস্ট ট্রানজিশন বাংলাদেশ এর ১০ দফা দাবী

admin by admin
November 9, 2025
in জাতীয়
0
৩০ তম বৈশ্বিক জলবায়ু সম্মেলনকে সামনে রেখে ন্যাশনাল অ্যালায়েন্স ফর জাস্ট ট্রানজিশন বাংলাদেশ এর ১০ দফা দাবী

RelatedPosts

প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ, কঠোর নির্দেশ

দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যুৎ সাশ্রয় শিখতে ফ্রান্সে যেতে চান রাসিক প্রশাসক, প্রধানমন্ত্রীর ‘না’

নিজস্ব প্রতিনিধিঃ ব্রাজিলের বেলেমে আগামী ১১-২১ নভেম্বর ২০২৫ অনুষ্ঠেয় জাতিসংঘের ৩০ তম বৈশ্বিক জলবায়ু সম্মেলন কপ-৩০ কে সামনে রেখে বাংলাদেশের ট্রেড ইউনিয়ন সমূহ ন্যাশনাল অ্যালায়েন্স ফর জাস্ট ট্রানজিশন বাংলাদেশ এর ব্যানারে ১০ দফা দাবী রেখেছে। বিষয়টিকে তুলে ধরতে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিস (বিলস) এবং বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ) এর উদ্যোগে মন্ডিয়াল এফএনভির সহায়তায়, ট্রেড ইউনিয়নের মাধ্যমে “কপ-৩০-এর জন্য বাংলাদেশি শ্রমিক ও ট্রেড ইউনিয়নগুলোর দাবিনামা পেশ” বিষয়ক সংবাদ সম্মেলন আজ ৯ নভেম্বর ২০২৫ জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ) এর সিনিয়র প্রোগ্রাম অফিসার ইয়াসিন আরাফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিলসের ভাইস চেয়ারম্যান এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন। সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)-এর যুগ্ম সমন্বয়ক আব্দুল কাদের হাওলাদার, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিস-বিলস এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ, ন্যাশনাল কোর্ডিনেশন কমিটি ফর ওয়ার্কার্স এডুকেশন (এনসিসিডব্লিউই) এর মেম্বার সেক্রেটারি নইমুল আহসান জুয়েল এবং ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)-এর সিনিয়র নেতা আমিরুল হক আমিনসহ বিভিন্ন সিনিয়র ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ এবং সিভিল সোসাইটির প্রতিনিধিগণ। অনুষ্ঠানে বাংলাদেশ লেবার ফেডারেশনের সাধারন সম্পাদক ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) নেতা শাকিল আখতার চৌধুরী বৈশ্বিক জলবায়ু সম্মেলনকে (কপ-৩০) কেন্দ্র করে শ্রমিকদের ১০ দফা দাবী তুলে ধরেন।

১০ দফা দাবীর মধ্যে অন্তর্ভুক্ত ছিল জলবায়ু সংশ্লিষ্ট প্রতিটি ধাপে (নীতি নির্ধারনে, বাস্তবায়নে, পর্যবেক্ষনে) শ্রমিক প্রতিনিধি অন্তর্ভুক্তি, জলবায়ু অর্থায়নে শ্রমিকদের কেন্দ্রবিন্দুতে রেখে ন্যায্য অন্তর্ভুক্তিকরণ, কাজের নিরাপত্তা ও ন্যায্য রূপান্তর নিশ্চিত করা, জলবায়ু নীতিমালায় শ্রমিকদের মৌলিক অধিকার সংযুক্ত করা, সকল ধরনের চুক্তিতে ন্যায্য রূপান্তর ধারা অন্তর্ভুক্ত করা, জেন্ডার-সমতা ও অন্তর্ভুক্তিমূলক রূপান্তর, স্বাধীন “পর্যবেক্ষণ কর্তৃপক্ষ” গঠন, বৈশ্বিক সংহতি ও ন্যায্য দায়বদ্ধতা, কপ-৩০-কে “ন্যায্য রূপান্তর বাস্তবায়ন কপ” হিসেবে ঘোষণা করা এবং প্রতিশ্রুতির বাস্তবায়ন।

Previous Post

রমনার ক্যাথিড্রাল চার্চে ককটেল বিস্ফোরণ: হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান ঐক্য পরিষদের তীব্র প্রতিবাদ

Next Post

ডেঙ্গু আক্রান্ত ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ১৯৫

Next Post
ডেঙ্গু আক্রান্ত ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ১৯৫

ডেঙ্গু আক্রান্ত ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ১৯৫

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.