• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

সড়ক পরিবহন আইন-২০১৮ সংশোধন নিয়ে বিআরটিএ অংশীজনের সাথে আলোচনা পরিবহন শ্রমিক ফেডারেশন

admin by admin
November 4, 2025
in আইন-আদালত
0
সড়ক পরিবহন আইন-২০১৮ সংশোধন নিয়ে বিআরটিএ অংশীজনের সাথে আলোচনা পরিবহন শ্রমিক ফেডারেশন

RelatedPosts

ডিএমপির ৩ যুগ্ম কমিশনারকে বদলি

রামিসা হত্যা মামলা: ডেথ রেফারেন্সসহ ৭২ পৃষ্ঠার নথি হাইকোর্টে

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক হাইকোর্টে, শিগগির শুনানি

নিজস্ব প্রতিনিধি :বনানীস্থ বিআরটিএ সদর কার্যালয়ে সড়ক পরিবহন আইন-২০১৮ নিয়ে বিআরটিএ আইন শাখা অংশীজনের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। আজ বিকাল ৩টায় বাংলাদেশ অটোরিক্সা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন (রেজি: নং-বি-২১৮১) কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে বিআরটিএ এর কর্তৃপক্ষের সাথে দীর্ঘ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিআরটিএ এর পরিচালক, আইন (যুগ্ম সচিব)। সভায় বিআরটিএ এর উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশ অটোরিক্সা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ গোলাম ফারুক, আবুল হোসেন, চট্টগ্রাম, এস এম সেলিম, ঢাকা, মোজাম্মেল হক বাবু, ঢাকা, মনির হোসেনসহ ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সড়ক পরিবহন আইন-২০১৮ বিভিন্ন ধারা নিয়ে শ্রমিক পক্ষ থেকে সংশোধনের প্রস্তাব তুলে ধরা হয়। বিআরটিএ কর্তৃপক্ষ শ্রমিকদের উত্থাপিত সংশোধনী নীতিগতভাবে একমত পোষন করেন। তারা বলেছেন অন্যান্য অংশীজনের সাথে আলোচনা করে সকল সংশোধনী বিবেচনা করে সড়ক পরিবহন আইন-২০১৮ যুগোপযোগী করা হবে। এব্যাপারে শ্রমিক পক্ষের উত্থাপিত বিশেষ কয়েকটি ধারা উল্লেখ্যযোগ্য। এর মধ্যে রয়েছেন আইন বাস্তবায়নে সরকারি বিভিন্ন তদারকি কমিটিতে যাত্রী ও পন্য পরিবহন খাতের সরকার নিবন্ধিত ট্রেড ইউনিয়ন (হালনাগাদ) ফেডারেশনসমূহের প্রতিনিধি অন্তর্ভূক্ত করা। এক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর সংশ্লিষ্ট সর্বশেষ গেজেট অনুসরণ করার দাবী জানান। সংশোধীত বিধান মোতাবেক যাত্রী ও পন্য পরিবহনের সকল ট্রেড ইউনিয়ন ফেডারেশন অন্তর্ভূক্ত করা। পরিবহন খাতে গঠিত ট্রাস্টি বোর্ড ও সড়ক নিরাপত্তা কাউন্সিলে একই ভাবে সকল ট্রেড ইউনিয়ন ফেডারেশনের প্রতিনিধিকে অন্তর্ভূক্ত করা। শ্রমিক প্রতিনিধিরা জোর দিয়ে বলেন নিরাপদ সড়ক আমরাও চাই। কোন চালক ইচ্ছাকৃত ভাবে দুর্ঘটনা ঘটায় না। কারণ এই পেশাই তার একমাত্র জীবিকা। নানা কারণে সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়। এর দায় পুরাটাই চালকের উপর বর্তানো অমানবিক ও মানবাধিকার পরিপন্থি। শ্রমিক নেতৃবৃন্দ বলেন ট্রাফিক আইন লঙ্গনজনিত অপরাধে আইনী জরিমানা থাকলেও এই আইনের অপব্যবহার হচ্ছে এবং চালকরা হয়রানীর স্বীকার হচ্ছে। ট্রাফিক আইন লঙ্গন সংক্রান্ত অপরাধ জরিমানা বিধান সংশোধন অত্যাবশ্যকীয়। এ ব্যাপারেও বিআরটিএ কর্তৃপক্ষ সহমত পোষন করেন।

Previous Post

মওলানা ভাসানীকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করুন : বাংলাদেশ ন্যাপ

Next Post

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্যাব যুব গ্রপের উদ্যোগে“ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Next Post
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্যাব যুব গ্রপের উদ্যোগে“ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্যাব যুব গ্রপের উদ্যোগে“ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.