ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

কমেছে সবজি, ডিম ও মুরগির দাম

admin by admin
November 1, 2025
in অর্থনীতি
0
কমেছে সবজি, ডিম ও মুরগির দাম

RelatedPosts

দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ

১২ কেজি এলপিজির দাম বাড়ল

শেয়ারবাজারের মুনাফায় কর অব্যাহতি চায় ডিবিএ


রুপসীবাংলা৭১ অর্থনীতি ডেস্ক : বাজারে শীতকালীন সবজির সরবরাহ ভালো থাকায় দাম কমেছে। গত কয়েক সপ্তাহের তুলনায় এ সপ্তাহে অধিকাংশ সবজির দাম ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে। ডিম ও মুরগির দামও কমেছে।

শুক্রবার (৩১ অক্টোবর) রাজধানীর নিউ মার্কেট ও রায়েরবাজারসহ গুরুত্বপূর্ণ বাজারগুলো ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

এখন বাজারে প্রতি কেজি দেশি শশা ৬০ টাকা, বেগুন ৮০ টাকা, করলা ৬০ টাকা, আমদানি করা গাজর ১২০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, বরবটি ৬০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, কাঁচা পেঁপে ৩০ টাকা, পটল ৫০ টাকা, কাকরোল ৬০ টাকা, কচুরমুখী ৫০ টাকা, মুলা ৪০ টাকা, টমেটো ১২০ টাকা, সিম ৬০ টাকা, কাঁচমরিচ ১৪০ টাকা, ফুলকপি ও বাঁধাকপির পিস ৫০ টাকা, প্রতি পিস জালি কুমড়া ও লাউ ৫০ থেকে ৬০ টাকা এবং জলপাই ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

কমেছে ডিম ও মুরগির দাম
গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে কমেছে মুরগি ও ডিমের দাম। গত সপ্তাহে প্রতি কেজি ব্রয়লার মুরগির বিক্রি হয়েছিল ১৯০ থেকে ১৯৫ টাকায়, এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। সোনালি জাতের মুরগি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকা কেজি দরে। গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ১৫০ থেকে ১ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হয়েছিল ১৩০ থেকে ১৩৫ টাকায়, এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১৩০ টাকায়।

তবে, সামান্য বেড়েছে মাছের দাম। এখন বাজারে মাঝারি আকারের চাষের রুই মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকা প্রতি কেজি। চাষের পাঙাস আকার অনুযায়ী ১৯০ থেকে ২০০ টাকা, তেলাপিয়া ২০০ থেকে ২২০ টাকা, মাঝারি আকারের কৈ মাছ ৩০০ থেকে ৩২০ টাকা, দেশি শিং ৬০০ থেকে ৭০০ টাকা, বড় সাইজের পাবদা ৪০০ থেকে ৫০০ টাকা, চিংড়ি ৭০০ থেকে ৭৫০ টাকা, দেশি পাঁচমিশালি ছোট মাছ ৫০০ থেকে ৬০০ টাকা কেজি দরে কেনা যাচ্ছে। ৩০০ থেকে ৪০০ গ্রাম ওজনের ছোট ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ টাকা কেজি দরে। ৮০০ গ্রাম সাইজের ইলিশ ১ হাজার ৬০০ থেকে ২ হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এ সপ্তাহেও মুদিপণ্য উচ্চ মূল্যে স্থিতিশীল আছে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ প্রতি কেজি। আলু বিক্রি হচ্ছে ২০ টাকায়। রসুন ১৬০ থেকে ১৮০ টাকা ও দেশি আদা ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।

যা বলছেন ক্রেতা-বিক্রেতারা
রাজধানীর জিগাতলার সালেক গার্ডেন কাঁচাবাজারে কেনাকাটা করতে আসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাসিম হায়দার রাইজিংবিডি ডটকমকে বলেছেন, “বাজারে শীতকালীন সবজি আসতে শুরু করায় গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সবজির দাম কম দেখলাম। কিন্তু, মাছ-মাংসের দাম আগের মতো আছে। আমাদেরকে বাসা থেকে যে টাকা দেয়, সেই হিসেবে বাজার করতে হয়। চাহিদা অনুযায়ী মাছ-মাংস নিতে অনেক হিসাব-নিকাশ করতে হয়।”

রাজধানীর নিউ মার্কেটের বনলতা কাঁচাবাজারের সবজি বিক্রেতা এমদাদুল হক এ প্রতিবেদককে বলেছেন, “এখন বাজারে সবজির দাম অনেক কমেছে। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে প্রায় সব সবজির দাম ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে। আগামীত আরো কমবে।”
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

সাগরে এক ট্রলারে ৪০ লাখ টাকার ইলিশ

Next Post

নির্বাচনে ‘অবিচল’ সরকার, যে যার শর্তে ‘অটল’ রাজনৈতিক দল

Next Post
নির্বাচনে ‘অবিচল’ সরকার, যে যার শর্তে ‘অটল’ রাজনৈতিক দল

নির্বাচনে ‘অবিচল’ সরকার, যে যার শর্তে ‘অটল’ রাজনৈতিক দল

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.