• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

জাপানে সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিচ্ছেন খুবির ৭ শিক্ষার্থী

admin by admin
October 20, 2025
in শিক্ষা-সংস্কৃতি
0
জাপানে সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিচ্ছেন খুবির ৭ শিক্ষার্থী

RelatedPosts

ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশ শেষ, স্কুল-কলেজ খুলছে রোববার

পিতা-মাতার ভরণপোষণ সন্তানের ধর্মীয় আইনি নৈতিক ও সামাজিক দায়িত্ব

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল


রুপসীবাংলা৭১ শিক্ষা-সংস্কৃতি ডেস্ক : জাপানে ‘সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রাম’-এ অংশ নিচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ডিসিপ্লিনের সাত শিক্ষার্থী।

খুলনা বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব ইয়ামানাশির মধ্যে সম্পাদিত সহযোগিতা চুক্তির অংশ হিসেবে এ প্রতিযোগিতায় অংশ নেবেন তারা।

দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলতি বছরের প্রথম দিকে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় এ প্রতিযোগিতায় অংশ নিতে শিক্ষার্থীরা আগামী ২৬ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত জাপান সফর করবেন। ইসিই ডিসিপ্লিনের অধ্যাপক ড. সোহেল মাহমুদ শের এই দলের নেতৃত্ব দেবেন।

অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হলেন- ইসিই ডিসিপ্লিনের মাস্টার্স ’২৫ ব্যাচের শিক্ষার্থী মোঃ তৌহিদুল ইসলাম, ইমু খাতুন ও চৈতালী নন্দী এবং ব্যাচেলর ’২২ ব্যাচের শিক্ষার্থী মোঃ সবুজ আলী, অন্তু কুমার গুহ, শাওন ইসলাম ও অমিত বালা।

জাপানে অবস্থানকালে তারা ইউনিভার্সিটি অব ইয়ামানাশিতে বিভিন্ন ল্যাব পরিদর্শন, কর্মশালা, সেমিনার ও শিল্পকারখানা ভ্রমণে অংশ নেবেন। পাশাপাশি তারা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অপটিক্যাল কমিউনিকেশন ও আধুনিক প্রযুক্তিতে জাপানের অগ্রগতির বিষয়ে জানবেন এবং দেশটির সংস্কৃতি ও শিক্ষা ব্যবস্থা নিয়ে অভিজ্ঞতা অর্জন করবেন।

এর আগে শিক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। উপাচার্য তাদের অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, তারা বিদেশে বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখবে।

তিনি অংশগ্রহণকারীদের এই সুযোগের সর্বোত্তম ব্যবহার করে জাপানে গবেষণা ও উচ্চশিক্ষার সুযোগ অনুসন্ধানের আহ্বান জানান।

চলতি বছর এ পর্যন্ত বিভিন্ন এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের মোট ১০ জন শিক্ষার্থী বিদেশ সফর করেছেন।

উপাচার্য বলেন, এসব উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতার পরিধি আরও বিস্তৃত করবে।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

সিলেটে ২৪ ঘণ্টায় ১০ জনের ডেঙ্গু শনাক্ত

Next Post

পর্নোগ্রাফি সংক্রান্ত গ্রুপ ও এডমিনকে শনাক্ত করে আইনগত পদক্ষেপ গ্রহণের নির্দেশ

Next Post
পর্নোগ্রাফি সংক্রান্ত গ্রুপ ও এডমিনকে শনাক্ত করে আইনগত পদক্ষেপ গ্রহণের নির্দেশ

পর্নোগ্রাফি সংক্রান্ত গ্রুপ ও এডমিনকে শনাক্ত করে আইনগত পদক্ষেপ গ্রহণের নির্দেশ

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.