ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

দক্ষ মানব সম্পদ তৈরিতে প্রফেশনাল ইন্সটিটিউটগুলো ভূমিকা রাখতে পারে : জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য

admin by admin
October 19, 2025
in শিক্ষা-সংস্কৃতি
0
দক্ষ মানব সম্পদ তৈরিতে প্রফেশনাল ইন্সটিটিউটগুলো ভূমিকা রাখতে পারে : জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য

RelatedPosts

দেশের উচ্চশিক্ষায় বিশ্বমানের কর্মমুখী ও কারিগরি শিক্ষায় গুরুত্ব দিয়ে দক্ষ জনশক্তি গড়া তুলতে হবে-রাষ্ট্রপতি

৮১ বছরে জাতিসংঘ: মানবতার কল্যাণে কার্যকর জাতিসংঘ চাই

ঢাকার রামকৃষ্ণ মিশনে মহাষ্টমীর সন্ধ্যা পূজায় ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী


রুপসীবাংলা৭১ শিক্ষা -সংস্কৃতি ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, সারা বিশ্ব আমাদের দক্ষ তরুণদের দিকে তাকিয়ে আছে। সেই দক্ষ ও প্রশিক্ষিত মানব সম্পদ তৈরি ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল ইনস্টিটিউটগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ক্রাউন ইন্সটিটিউট অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (সিআইবিটি) আয়োজিত ‘অর্থনৈতিক উন্নয়নে প্রফেশনাল কোর্সের গুরুত্ব’ শীর্ষক সেমিনার ও ২০২৪-২৫ শিক্ষা বর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাই অভ্যুত্থানে নিহত সিআইবিটির ছাত্র শহিদ আকরাম খান রাব্বীর প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করা হয়।

উপাচার্য বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশ জুড়ে বিস্তৃত। দেশের উচ্চ শিক্ষার ৭০ শতাংশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পরিচালিত হয়। এর মধ্যে দেড় লাখের বেশি শিক্ষার্থী প্রফেশনাল ইন্সটিটিউটগুলোতে পড়াশোনা করে। তারাও আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ।

তিনি আরো বলেন, এসব শিক্ষার্থীদের নিয়ে আলাদা একটা কনভেনশন করবো। তাদের মধ্য থেকে দক্ষ ফ্রিলেন্সার তৈরি করতে হবে, এআই অলিম্পিয়ার্ডের মতো ইভেন্টেও তারা অংশ নেবে।

তিনি বলেন, আমরা দায়িত্ব গ্রহণের পর থেকে এ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক সংস্কারে হাত দিয়েছি। বিশেষ করে যুগোপযোগী সিলেবাস প্রণয়নসহ ইতোমধ্যেই অনেক ক্ষেত্রে সংস্কার সম্পন্ন করেছি। আরো সংস্কারের কাজ চলছে। আমরা দুই মাসের মধ্যে পরীক্ষার ফলাফল ঘোষণা করেছি- যেটা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নজিরবিহীন। উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা এক মাসের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা করছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেশের বৃহত্তম ফরেনসিক ল্যাব প্রতিষ্ঠা করতে যাচ্ছি, যেখানে দেশ-বিদেশের ব্যক্তি ও প্রতিষ্ঠান আমাদের সেবা নিতে আসবে।

ইতোমধ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে ইউনিসেফ, এটুআইসহ বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান কাজ শুরু করেছে, আরো অনেকেই কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান তিনি।

রাজধানীর খিলক্ষেতে ডিএসই মিলনায়তনে সিআইবিটির সভাপতি অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ আজাদ ছাল্লাল ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ফরেনসিক সায়েন্স অ্যান্ড সাইবার সিকিউরিটি বিভাগের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ বিন কাশেম। স্বাগত বক্তব্য দেন সিআইবিটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. মামুনুর রশিদ।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬১৯

Next Post

সুপ্রিম কোর্টে নিয়মিত বিচার কার্যক্রম শুরু : হাইকোর্টে ৬৬ বেঞ্চ গঠন

Next Post
সুপ্রিম কোর্টে নিয়মিত বিচার কার্যক্রম শুরু : হাইকোর্টে ৬৬ বেঞ্চ গঠন

সুপ্রিম কোর্টে নিয়মিত বিচার কার্যক্রম শুরু : হাইকোর্টে ৬৬ বেঞ্চ গঠন

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.