ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

বাংলাদেশি শিক্ষার্থীদের ফ্রান্সে উচ্চশিক্ষা গ্রহণের আমন্ত্রণ

admin by admin
October 14, 2025
in শিক্ষা-সংস্কৃতি
0
বাংলাদেশি শিক্ষার্থীদের ফ্রান্সে উচ্চশিক্ষা গ্রহণের আমন্ত্রণ

RelatedPosts

দেশের উচ্চশিক্ষায় বিশ্বমানের কর্মমুখী ও কারিগরি শিক্ষায় গুরুত্ব দিয়ে দক্ষ জনশক্তি গড়া তুলতে হবে-রাষ্ট্রপতি

৮১ বছরে জাতিসংঘ: মানবতার কল্যাণে কার্যকর জাতিসংঘ চাই

ঢাকার রামকৃষ্ণ মিশনে মহাষ্টমীর সন্ধ্যা পূজায় ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী


রুপসীবাংলা৭১ শিক্ষা-সংস্কৃতি ডেস্ক : নবনিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলেট বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য ফ্রান্সকে বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি ফ্রান্সের বিশ্বমানের শিক্ষাগত উৎকর্ষ, সাশ্রয়ী মূল্যের টিউশন ফি এবং বহুসাংস্কৃতির পরিবেশের কথা তুলে ধরেন। ফরাসি দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

রাজধানীতে এক অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, ‘আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে, বর্তমানে ফ্রান্সে আরামদায়কভাবে বসবাস করা সম্ভব, কারণ বড় শহরগুলোর অধিকাংশ মানুষ ইংরেজি ভাষায় কথা বলেন। তা ছাড়া, বিশ্ববিদ্যালয়গুলোতে সম্পূর্ণ ইংরেজিতে পরিচালিত কোর্সের সংখ্যা দিন দিন বাড়ছে।’

ঢাকাস্থ আলিয়ঁস ফ্রঁসেজে ‘চুজ ফ্রান্স ট্যুর’ উদ্বোধনকালে রাষ্ট্রদূত এই মন্তব্য করেন। তিনি ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে প্যারিসের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশ আয়োজিত দুদিনের এই অনুষ্ঠানের লক্ষ্য হলো— বাংলাদেশি শিক্ষার্থীদের শীর্ষস্থানীয় ফরাসি বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত করা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা পর্বের পর আগামীকাল মঙ্গলবার চট্টগ্রামে আয়োজন সমাপ্ত হবে। সেখানে রাষ্ট্রদূত হোটেল পেনিনসুলায় শিক্ষার্থীদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতি ফরাসি বিশ্ববিদ্যালয়গুলোর ক্রমবর্ধমান উৎসাহের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলেট বলেন, গত বছর ১০টি বিশ্ববিদ্যালয় এই অনুষ্ঠানে যোগ দিয়েছিল এবং এ বছর আমরা ১২টি বিশ্ববিদ্যালয় পেয়ে আনন্দিত, যা আমাদের দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান শিক্ষাগত সহযোগিতার প্রতিফলন।

ভাষার প্রতিবন্ধকতা নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থীদের আশ্বস্ত করে তিনি বলেন, ‘আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে, বর্তমানে ফ্রান্সে আরামদায়কভাবে বসবাস করা সম্ভব, কারণ বড় শহরগুলোর অধিকাংশ মানুষ ইংরেজি ভাষায় কথা বলেন। তা ছাড়া, বিশ্ববিদ্যালয়গুলোতে সম্পূর্ণ ইংরেজিতে পরিচালিত কোর্সের সংখ্যা দিন দিন বাড়ছে।’

ক্যাম্পাস ফ্রান্সের মতে, বাংলাদেশি শিক্ষার্থীরা এখন ব্যবসা, ব্যবস্থাপনা, প্রকৌশল, আইন, সামাজিক বিজ্ঞান এবং শিল্পকলার মতো শাখায় প্রায় ১ হাজার ৭০০টি ইংরেজি শেখানো প্রোগ্রাম থেকে বেছে নিতে পারছে।

ফরাসি সমাজের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে অ-ফরাসি ভাষাভাষীদের তাদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি ফরাসি ভাষা কোর্সও দেওয়া হয়।

ফ্রান্স একটি গতিশীল, উদ্ভাবনী উচ্চশিক্ষা বাস্তবায়নের মাধ্যমে ডক্টরেট ডিগ্রি লাভের জন্য ব্যাপক সুযোগ প্রদান করে যা বিশ্বজুড়ে গবেষকদের আকর্ষণ করে।

মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে রাষ্ট্রদূত মতবিনিময় করেন এবং ক্যাম্পাস ফ্রান্সের পরামর্শমূলক পরিষেবাগুলো ব্যবহার করতে তাদের উৎসাহিত করেন।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

ক্যান্সার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসক তৈরী করতে হবে : স্বাস্থ্য উপদেষ্টা

Next Post

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

Next Post
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.