ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা

admin by admin
October 13, 2025
in শিক্ষা-সংস্কৃতি
0
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা

RelatedPosts

দেশের উচ্চশিক্ষায় বিশ্বমানের কর্মমুখী ও কারিগরি শিক্ষায় গুরুত্ব দিয়ে দক্ষ জনশক্তি গড়া তুলতে হবে-রাষ্ট্রপতি

৮১ বছরে জাতিসংঘ: মানবতার কল্যাণে কার্যকর জাতিসংঘ চাই

ঢাকার রামকৃষ্ণ মিশনে মহাষ্টমীর সন্ধ্যা পূজায় ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী


রুপসীবাংলা৭১ শিক্ষা-সংস্কৃতি ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ এবং সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচনে ১০ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেল।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্যানেলটির নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করেন।

ঘোষিত ১০ দফা ইশতেহারগুলো হলো: ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি পাকবাহিনীর গুলিতে শহীদ ড. শামসুজ্জোহা’র স্মরণে দিনটিকে ‘জাতীয় শিক্ষক দিবস’ হিসেবে ঘোষণা করা, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে শিক্ষার মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়কে মুক্ত জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলা, লাইব্রেরি, ইন্টারনেট ও বিদ্যুৎ সেবার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রকে আধুনিক ও সহজলভ্য করা, নারী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করা।

এছাড়া মুক্ত সাংস্কৃতিক চর্চা ও সামাজিক সহাবস্থানের পরিবেশ তৈরি করা, আবাসন সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ, স্বাস্থ্যসম্মত খাবার ও বিশুদ্ধ পানির নিশ্চয়তা প্রদান, দূরবর্তী শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলস্টেশন সচল করা, শিক্ষার্থীদের জন্য ডিসকাউন্ট টিকিটের ব্যবস্থা এবং ক্যাম্পাস বাসের রুট ও ট্রিপ সংখ্যা বৃদ্ধি করা।

ইশতেহার ঘোষণার পর ভিপি পদপ্রার্থী শেখ নূর-উদ্দীন আবির বলেন, “আমাদের ইশতেহার ঘোষণা করতে কিছুটা সময় লেগেছে, কারণ আমরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে, তাদের মতামত নিয়ে প্রতিটি দফা তৈরি করেছি। আমাদের কোনো দাবি অবাস্তব নয়। শিক্ষার্থীদের সমর্থন ও প্রশাসনের সহযোগিতা পেলে অল্প সময়েই এসব বাস্তবায়ন সম্ভব।”

রাকসু নির্বাচনে মোট ২৩টি পদে ২৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন এবং এজিএস পদে ১৬ জন প্রার্থী রয়েছেন। ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির সমর্থিতসহ মোট ১২টি প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে।

অন্যদিকে, সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ৫টি পদে ৫৮ জন এবং হল সংসদ নির্বাচনের ১৫টি পদে ১৭টি হলে মোট ৫৯৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রাকসু ও সিনেট নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১ জন। এর মধ্যে নারী ভোটার ১১ হাজার ৩০৫ এবং পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬ জন। পুনর্বিন্যস্ত তফসিল অনুযায়ী আগামী ১৬ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

জয়পুরহাটে বিনামূল্যে চক্ষু সেবা

Next Post

‘দানব হাসিনা সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল’

Next Post
‘দানব হাসিনা সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল’

‘দানব হাসিনা সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল’

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.