• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

বিস্ফোরক আইনের মামলায় মির্জা ফখরুলসহ ২২ জনকে অব্যাহতি

admin by admin
October 6, 2025
in আইন-আদালত
0
বিস্ফোরক আইনের মামলায় মির্জা ফখরুলসহ ২২ জনকে অব্যাহতি

RelatedPosts

রামিসা হত্যা মামলা: ডেথ রেফারেন্সসহ ৭২ পৃষ্ঠার নথি হাইকোর্টে

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক হাইকোর্টে, শিগগির শুনানি

রামিসা হত্যা মামলার আপিল দ্রুত শুনানির আবেদন করা হবে : অ্যাটর্নি জেনারেল


রুপসীবাংলা৭১ আইন-আদালত ডেস্ক : রাজধানীর পল্টন থানার বিস্ফোরক দ্রব্যদি আইনে করা মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২২ জনকে অব্যাহতি দিয়েছেন ঢাকার একটি আদালত।

রোববার ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তাদেরকে এ মামলার দায় থেকে অব্যাহতি প্রদান করেন।

অব্যাহতি পাওয়া উল্লেখযোগ্যরা হলেন— বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব, ঢাকা মহানগর দক্ষিণের যুবদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন, যুবদল নেতা নুরুল ইসলাম নয়ন, খন্দকার এনামুল হক এনাম, শরীফ উদ্দিন জুয়েল ও সাজ্জাদুল মিরাজ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী জাকির হোসেন জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি’র উদ্যোগে আয়োজিত মহাসমাবেশে পল্টন বিএনপি কার্যালয়ের সামনে ও এর আশপাশে দেড় লাখের বেশি লোক সমবেত হয়।

সমাবেশে বিএনপি’র কেন্দ্রীয় নেতারা উপস্থিত হয়ে সরকার বিরোধী স্লোগান ও উস্কানিমুলক বক্তব্য প্রদান করেন। বিএনপি’র কেন্দ্রীয় নেতাদের নির্দেশে ও মদতে দলটির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপসহ ককটেল বিস্ফোরণ করে। এ সময় আসামিরা সরকারি ডিএমএক্স ডাবল কেবিন গাড়িতে অগ্নিসংযোগ সংযোগ করেন।

এ ঘটনায় একই বছরের ৩ নভেম্বর ডিএমএক্স গাড়ির চালক পুলিশ কনেস্টেবল শহীন আলম বাদী হয়ে পল্টন থানায় একটি মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত শেষে, ২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি মির্জা ফখরুলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পেয়ে, অব্যাহতির আবেদন করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই রুহুল আমিন মোর্শেদ।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

ঢাবি উপাচার্যের সঙ্গে আইসেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ

Next Post

খাগড়াছড়িতে প্রবারণা পূর্ণিমা উৎসব শুরু

Next Post
খাগড়াছড়িতে প্রবারণা পূর্ণিমা উৎসব শুরু

খাগড়াছড়িতে প্রবারণা পূর্ণিমা উৎসব শুরু

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.