• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

এবার আফগানিস্তানকে হোয়াইটওইয়াশ করার অপেক্ষা

admin by admin
October 5, 2025
in খেলাধুলা
0
এবার আফগানিস্তানকে হোয়াইটওইয়াশ করার অপেক্ষা

RelatedPosts

এই বিশ্বকাপের সর্বোচ্চ রান করে ওমানকে হারালো আয়ার‌ল্যান্ড

টি–টুয়েন্টি বিশ্বকাপ: অস্ট্রেলিয়া এখন বড় বিপদে

ধোনির সিনেমায় বদলে যাওয়া উসমানই পাকিস্তানের তুরুপের তাস


রুপসীবাংলা৭১ ক্রীড়া ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে সিরিজে এগিয়ে বাংলাদেশ। ম্যাচে ৪ ও ২ উইকেটের দুটি জয়ই এসেছে ধীরগতির ও স্নায়ুক্ষয়ী লড়াইয়ের পর। আজ বাংলাদেশের আফগানিস্তানকে হোয়াইটওইয়াশ করার মিশন। শারজাহতে দুই দল মুখোমুখি হবে রাত ৮ টা ৩০ মিনিটে।

প্রথম দুই ম্যাচ নিয়ে ফিল সিমন্স বলেছেন, ‘’এমন ঘনঘন উত্তেজনাপূর্ণ জয় আমাদের হার্টের জন্য ভালো নয়। প্রতিটি ম্যাচ যেন রীতিমতো হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। ক্রিকেট এমনই। টানটান উত্তেজনার ম্যাচে জয় আত্মবিশ্বাস বাড়ায়, কিন্তু খেলোয়াড় থেকে সমর্থক কারও জন্যই এটি সহজ নয়।’’

বাংলাদেশে প্রথম টি-টোয়েন্টি সিরিজ খেলে ২০০৬ সালের নভেম্বরে। এরপর মোট ৫৩টি সিরিজ খেলেছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে মাত্র তিনবার। সর্বশেষ গত বছর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের সিরিজে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। অপর দুটি ২০১২ সালে আয়ারল্যান্ড সফরে এবং ২০২২ সালে ঘরের মাঠে, ইংল্যান্ডের বিপক্ষে। এবার আফগানদের পালা।

দুই ম্যাচে দারুণ ফিনিশ করেছেন সোহান। দুটিতেই ৬ নম্বরে নেমেছিলেন সোহান। ১৫৮.৮২ স্ট্রাইক রেটে করেছেন ৫৪ রান। দ্বিতীয় টি-টোয়েন্টিতে চাপে মুখে ২১ বলে ৩১ রানের অপরাজিত ইনিংস খেলেন। প্রথমটিতে করেছিলেন ১৩ বলে ২৩। তাকে নিয়ে মুগ্ধ কোচ ফিল সিমন্স, ‘‘সোহান দারুণ খেলেছে। এমন সময় জাকের-শামীম ফিরে গেল। সে এমন অবস্থা থেকে খেলাটা শেষ করে এলো। ব্যাটারদের থেকে এমন কিছুই চাই আমি। যখনই সুযোগ আসবে, যেন দায়িত্ব নিয়ে আমাদের ম্যাচ জেতায়।’’ বোলাররাও ভালো করায় হাসি ফিয়েছে কোচের মুখে, ‘’আমাদের বোলিং ধারাবাহিকভাবে উন্নতি করে যাচ্ছে। যে কম্বিনেশনেই যাই না কেন, আমরা আমাদের বোলিংয়ের ওপর ভরসা করতে পারি, এটা আমরা জানি। বোলিং গত ৫-৬ সপ্তাহ ধরে অনেক ভালো হচ্ছে। এটা আমাদের গ্রোথের অংশ। বোলিং আমাদের ২ ম্যাচেই ভালো জায়গায় নিয়ে এসেছে।’’
রুপসীবাংলা৭১/এবার

Previous Post

নতুন গবেষণায় অদৃশ্য এক গ্রহের অস্তিত্বের ইঙ্গিত

Next Post

মারা গেছেন ‘পিঞ্জরা’ খ্যাত কিংবদন্তি অভিনেত্রী

Next Post
মারা গেছেন ‘পিঞ্জরা’ খ্যাত কিংবদন্তি অভিনেত্রী

মারা গেছেন ‘পিঞ্জরা’ খ্যাত কিংবদন্তি অভিনেত্রী

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.