ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

দেশে গর্ভধারণকালে ও সন্তান জন্ম দানের পর ৬৬ ভাগ নারী বিষণ্নতা ও উদ্বেগে ভোগেন

admin by admin
September 10, 2025
in স্বাস্থ্য ও চিকিৎসা
0
দেশে গর্ভধারণকালে ও সন্তান জন্ম দানের পর ৬৬ ভাগ নারী বিষণ্নতা ও উদ্বেগে ভোগেন

RelatedPosts

যৌথভাবে স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ গড়া: রাশিয়ার চিকিৎসা শিক্ষার অন্বেষণ

গ্রিন টি না কি লাল চা : উপকার বেশি কোনটিতে

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৫১৬


রুপসীবাংলা৭১ স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক : গর্ভধারণকালে এবং সন্তান জন্ম দানের পর ৬৬ শতাংশ নারী বিষণ্নতা ও উদ্বেগে ভোগেন। সম্প্রতি আইসিডিডিআর,বি-র অ্যাডসার্চ প্রকল্পের এক গবেষণায় বাংলাদেশে গর্ভবতী ও প্রসূতি নারীদের মানসিক স্বাস্থ্যের উদ্বেগজনক এসব তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার প্রতিষ্ঠানটির সাসাকাওয়া অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে গবেষকরা এ সব তথ্য জানান।

গবেষকরা বলেন, গর্ভবতী ও প্রসূতি নারীদের মানসিক স্বাস্থ্যের ওপর এই গবেষণাকালে ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত দেশের ৭টি জেলা হাসপাতাল ও উপজেলা সদর হাসপাতালে ৭,৫০০ জনকে পর্যবেক্ষণ করা হয়। এর মধ্যে ৫,৬০০ জন নারী সেবা গ্রহণ করেন।

বিষণ্নতায় আক্রান্ত নারীদের মধ্যে দীর্ঘস্থায়ী দুঃখবোধ, ঘুমের ব্যাঘাত, কাজের আগ্রহ ও আনন্দ হারানো, ক্লান্তি, নিজেকে দোষারোপ, খাবারে অরুচি, মনোযোগের অভাব এবং কখনো কখনো আত্মহত্যার চিন্তার মতো উপসর্গ পাওয়া গেছে। অন্যদিকে উদ্বেগের সাধারণ লক্ষণগুলোর মধ্যে ছিল স্নায়বিক অস্থিরতা, নিজের উপর নিয়ন্ত্রণ হারানোর ভয়, অতিরিক্ত দুশ্চিন্তা, হঠাৎ ভয় পাওয়া ও অস্থিরতা। পর্যবেক্ষণ করা নারীরা অ্যাডসার্চ প্রকল্পের মনস্বাস্থ্যকেন্দ্র বা ওয়েলবিং সেন্টার থেকে মানসিক স্বাস্থ্যসেবা নিয়েছিলেন।

গবেষকরা জানান, দেশে প্রয়োজনের তুলনায় মানসিক চিকিৎসক অত্যন্ত অপ্রতুল। বর্তমানে বাংলাদেশে মানসিক চিকিৎসক রয়েছেন মাত্র ২৬০ জন, অর্থাৎ প্রতি দশ লাখ মানুষের জন্য দুই জনেরও কম ডাক্তার। মনোবিজ্ঞানীর সংখ্যা ৫৬৫ জন, অর্থাৎ প্রতি দশ লাখ মানুষের জন্য চার জনেরও কম। এর অধিকাংশই শহরে অবস্থান করেন। ফলে গ্রামীণ জনগোষ্ঠীর কাছে সরাসরি মানসিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইসিডিডিআর,বি-র মাতৃ ও শিশু স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত সিনিয়র ডিভিশন ডিরেক্টর ডা. আনিসুর রহমান। বৈজ্ঞানিক সেশনে নারীদের মানসিক স্বাস্থ্য ও সমাধান উপস্থাপন করেন আইসিডিডিআর,বি-র সায়েন্টিস্ট ডা. আহমেদ এহসানূর রহমান ও অ্যাসিস্টেন্ট সায়েন্টিস্ট ডা. সাহার রাজা। অ্যাসোসিয়েট সায়েন্টিস্ট আনীকা তাসনিম হোসেন টেলিমেন্টাল হেলথ সেবার মাধ্যমে মানসিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করার উপায় তুলে ধরেন। অধ্যাপক ডা. সায়েবা আক্তার, অতিরিক্ত সচিব কাজী দেলোয়ার হোসেন, লাইন ডিরেক্টর ডা. সৈয়দ জাকির হোসেন, ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ-এর পরিচালক প্রফেসর ডা. মো. মাহবুবুর রহমান, কানাডিয়ান হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি ডেভেলপমেন্ট (হেলথ) এডওয়ার্ড ক্যাবেরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন অ্যাডসার্চ প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর ও আইসিডিডিআর,বি-র সিনিয়র সায়েন্টিস্ট ড. শামস এল আরেফিন।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

সারা দেশ আমাদের দিকে তাকিয়ে আছে : ঢাবি উপাচার্য

Next Post

ডাকসু নির্বাচন,শিবিরের সাদিক ভিপি, ফরহাদ জিএস

Next Post
ডাকসু নির্বাচন,শিবিরের সাদিক ভিপি, ফরহাদ জিএস

ডাকসু নির্বাচন,শিবিরের সাদিক ভিপি, ফরহাদ জিএস

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.