ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

বাংলাদেশ-নেদারল‌্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ

admin by admin
August 30, 2025
in খেলাধুলা
0
বাংলাদেশ-নেদারল‌্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ

RelatedPosts

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস

স্পেনে ট্রেন দুর্ঘটনা, কোপা দেল রের ম্যাচ স্থগিত

টি-টোয়েন্টির যে রেকর্ডে ভারতেরও ওপরে উগান্ডা


রুপসীবাংলা৭১ ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ ও নেদারল‌্যান্ডস জাতীয় ক্রিকেট দল প্রথমবার বাংলাদেশের মাটিতে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে মাঠে নাবে আজ। সন্ধ‌্যা ৬টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের তিন ম‌্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি শুরু হবে।

এর আগে দুইবার বাংলাদেশে এসে খেলেছে নেদারল‌্যান্ডস। কিন্তু কখনোই বাংলাদেশের বিপক্ষে খেলা হয়নি তাদের। ভারতের বিপক্ষে সিরিজ পিছিয়ে যাওয়ার পর ফাঁকা স্লট ছিল বাংলাদেশের। নেদারল‌্যান্ডসকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালে তারাও সুযোগটি লুফে নেয়।

নেদারল‌্যান্ডসের জন‌্য এই সিরিজটা কতোটা বড় তা তাদের কোচ রায়ান কুকের কণ্ঠে টের পাওয়া গেল, ‘‘আমরা বিশ্বাস করি, ভালো ক্রিকেট খেলতে পারলে যে কোনো দলকে আমরা হারাতে পারি। আমরা দেখিয়েছি যে আমরা তা পারি।’’

অকপট, আত্মবিশ্বাসী হওয়ার বড় কারণ, শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নেদারল‌্যান্ডসের কাছে হেরেছি। বাংলাদেশের সাবেক ফিল্ডিং কোচ সেই কথাটাই মনে করিয়ে দিয়ে আরেকবার হুমকিও দিয়ে রাখলেন, “গত বিশ্বকাপে আমরা ওদেরকে হারিয়েছি। আবার একই গ্রুপে পড়লে (বিশ্বকাপে) আবারও চেষ্টা করব হারাতে।”

নিজেদের ক্রিকেট, নিজেদের আত্মবিশ্বাস, নিজেদের খেলার ধরনে গর্ব খুঁজে পান রায়ান কুক, ‘‘ এবারও বিশ্বাস আছে। কিছু ক্রিকেটারকে এগিয়ে আসতে হবে এবং পারফর্ম করতে হবে অবশ্যই। তবে ছেলেরা কঠোর পরিশ্রম করছে, শুধু এখন নয়, গত তিন বছর ধরেই। সহযোগী দেশগুলোর মধ্যে আমরা ক্রমেই উন্নতির পথে হাঁটছি। অনেকবারই বিশ্বকাপে খেলেছি। এবার টানা চতুর্থবার হচ্ছে (ষষ্ঠবার)। এই দলগুলির সঙ্গে খেলতে ও তাদেরকে হারাতে যা করা প্রয়োজন, সেসবের সঙ্গে অভ্যস্ত হয়ে উঠছি আমরা।”

মাসখানেকের বিরতির পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। নেদারল‌্যান্ডসের বিপক্ষে খেলার পরপরই বাংলাদেশ এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাত যাবে। নেদারল‌্যান্ডসের বিপক্ষে সিরিজটা বাংলাদেশের জন‌্য অনেকটাই প্রস্তুতির মঞ্চ। যদিও ডাচদের নিয়েও বেশ সিরিয়াস বাংলাদেশ শিবির।

অন্তত কোচ ফিল সিমন্সের কথাতে তাই মনে হলো, ‘‘আমরা তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলছি এখানে। যখন আপনি বলবেন আন্তর্জাতিক, সেটার মানে হচ্ছে আন্তর্জাতিক দলের বিপক্ষে খেলবেন। তারা শেষ দুটি বিশ্বকাপে খেলেছে, ভালোও করেছে। বিশ্ব ক্রিকেটে কাউকে আন্ডাররেট করার সুযোগ আমি দেখি না। সবারই জয়ের সুযোগ আছে। আমি এশিয়া কাপ নিয়ে ভাবছি না। এশিয়া কাপ এই সিরিজের পর হবে। এটা আন্তর্জাতিক একটা দলের বিপক্ষে সিরিজ। আমাদের নজরটাও এখানেই।’’

বাংলাদেশ সিরিজে ভালো করে জিতে গেলে প্রাপ্তির ঝুলিতে খুব বেশি কিছু যোগ হবে না তবে হারলে সমালোচনায় বিদ্ধ হবে। সিমন্স খুব ভালো করেই তা জানেন। তবে ছেলেদের পাশেই তিনি আছেন তা বোঝা গেল, ‘‘আমরা যদি অস্ট্রেলিয়ার কাছে হারি, তখনো সমালোচনা হবে। র‍্যাংঙ্কিংয়ে নিচে থাকা দলের কাছে হারও তাই খারাপ কিছু নয়। কারণ আমরা যদি ভালো না খেলি নির্দিষ্ট দিনে, আমাদের সমালোচনাটা প্রাপ্য। যদি ভালো খেলার পরও তারা আমাদের হারায়, তাহলে যোগ্য হিসেবেই হারাবে।’’

বাংলাদেশকে আত্মবিশ্বাসী করতে পারে পরিসংখ‌্যান। নেদারল‌্যান্ডসের সঙ্গে বাংলাদেশ ৫টি-টোয়েন্টি খেলেছে। ৪টিতে বাংলাদেশ জিতেছে। নেদারল‌্যান্ডসের জয় ১টিতে।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

আগামী ৫ দিন মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস

Next Post

নুরের ওপর হামলার ঘটনার আইনি তদন্তের আহ্বান তারেক রহমানের

Next Post
নুরের ওপর হামলার ঘটনার আইনি তদন্তের আহ্বান তারেক রহমানের

নুরের ওপর হামলার ঘটনার আইনি তদন্তের আহ্বান তারেক রহমানের

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.